
২০০৪-র পাক সফর
কয়েক দশক পর ২০০৪ সালে পাকিস্তানে ক্রিকেট খেলতে গিয়েছিল ভারতীয় ক্রিকেট দল। সেই সফরকে বাস্তবায়িত করতে টিম ইন্ডিয়ার তৎকালীন অধিনায়ক তথা বিসিসিআই-র বর্তমান সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় বিশেষ ভূমিকা নিয়েছিলেন। ভারত ও পাকিস্তামের মধ্যে ফের দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ শুরু করার ক্ষেত্রে সৌরভ বড় ভূমিকা নিতে পারেন বলে মত রশিদ লতিফের।

২০১২-১৩ মরশুমে শেষ
২০১২ সালে ভারতের শেষবার ক্রিকেট খেলতে এসেছিল পাকিস্তান। সেটাই দুই দেশের মধ্যে হওয়া শেষ দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ। ২০১২-১৩ মরশুমে পাকিস্তানের কাছে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ ২-১ ফলে হারলেও, ১-১ ফলে টি-টোয়েন্টি সিরিজ শেষ হয়েছিল।

ক্রিকেটই পারে সম্পর্কের বরফ গলাতে
রশিদ লতিফের কথায়, ক্রিকেটে জাদু আছে। এই খেলাই ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্কের বরফ গলাতে পারে বলে বিশ্বাসও করেন সে দেশের ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক।

পিসিবি-কেও উদ্যোগী হতে হবে
দুই দেশের মধ্যে ফের দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ চালু করার জন্য বিসিসিআই-র পাশাপাশি পাকিস্তান ক্রিকেট বোর্ডকে উদ্যোগী হতে হবে বলেও মনে করেন রশিদ লতিফ। দুই বোর্ডের সহচার্যেই এই কাজ সম্ভব বলে মনে করেন পাকিস্তান ক্রিকেট দলের প্রাক্তন উইকেটরক্ষক।


Click it and Unblock the Notifications



















