
করোনা ভাইরাসের প্রভাব
বিশ্বের ২১৩টি দেশের করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা সাড়ে নব্বই লক্ষ পেরিয়ে গিয়েছে। প্রাণ হারিয়েছেন ৪ লক্ষ ৭০ হাজারেরও বেশি মানুষ। কেবল ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৪ লক্ষ ২০ হাজার পেরিয়ে গিয়েছে। মৃতের সংখ্যা সাড়ে তেরো হাজার পেরিয়ে গিয়েছে।

পশ্চিমবঙ্গে করোনার প্রভাব
ভারতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যার নিরিখে শীর্ষ স্থানে রয়েছে মহারাষ্ট্র। সেখানে ১ লক্ষ ৩০ হাজারেরও বেশি মানুষ মহামারীতে আক্রান্ত হয়েছেন। প্রাণ হারিয়েছেন ৬ হাজারেরও বেশি মানুষ। তালিকার সপ্তম স্থানে থাকা পশ্চিমবঙ্গের অবস্থাও খুব একটা ভালো নয়। এ রাজ্যে প্রায় ১৪ হাজার মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৫৬০ জনের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দেশব্যাপী লকডাউনের মেয়াদ বাড়িয়ে দিয়েছে সরকার।

তুমুল অর্থকষ্টে গরিবরা
লকডাউনের জেরে দীর্ঘদিন ধরে চলা লকডাউনে স্তব্ধ রয়েছে ক্রীড়া ও বিনোদন জগতের কাজ। কবে ফের নিয়মিত হারে শুরু হবে শ্যুটিং, তা হলফ করে কেউ বলে দিতে পারছে না। ফলে এই সেক্টরের সঙ্গে যুক্ত থাকা নিচুতলার কর্মীরা তীব্র অর্থ কষ্টের সম্মুখীন হয়েছেন। অভাবের তাড়নায় চরম পদক্ষেপের চিন্তাভাবনাও শুরু করেছেন কেউ কেউ।

দুঃস্থদের পাশে সৌরভ
বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির দুঃস্থ শিল্পী, কলাকুশলী ও নিচুতলার কর্মীদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন দিলদরিয়া সৌরভ গঙ্গোপাধ্যায়। টালিগঞ্জ আর্টিস্ট ফোরামকে দশ লক্ষ টাকা অনুদান দিলেন বাংলার মহারাজ তথা বিসিসিআই সভাপতি। উল্লেখ্য এর আগেও করোনা ভাইরাস ও ঘূর্ণিঝড় আমফানে বিপর্যস্ত বাংলার মানুষকে চাল এবং অর্থ দিয়ে সহায়তা করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।


Click it and Unblock the Notifications
ছবিতে দেখুন, লর্ডসে সৌরভের দাদাগিরির ২৪ বছর!


















