
যুবরাজের পোস্ট
নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে একটি ছবি পোস্ট করেছেন ভারতের প্রাক্তন অল-রাউন্ডার যুবরাজ সিং। বহু পুরনো ওই ছবি তরুণ যুবির সঙ্গে এক ফ্রেমে অল্প বয়সী বীরেন্দ্র শেহওয়াগ, হরভজন সিং, দীনেশ মোঙ্গিয়া, ভিভিএস লক্ষ্মণ ও মহম্মদ কাইফকে দেখা যাচ্ছে। ছবির নিচে যুবরাজ লিখেছেন, 'জওয়ানি কে দিন'।

স্মৃতিমেদুর সৌরভ
কিংবদন্তি যুবরাজ সিং-এর ছবি দেখে স্মৃতিমেদুর হয়ে পড়েছেন দেশের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেট অধিনায়ক তথা বর্তমান বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। লিখেছেন, 'ওহ ইয়ংগি'। ছবিটি যে ২০০২ ইংল্যান্ড সফর বা ঐতিহাসিক ন্যাটওয়েস্ট ট্রফি চালাকালীন তোলা, তার আঁচ করেছেন মহারাজ। বলেছেন, সে এক দুর্দান্ত সফর।

যুবির উত্তর
অগ্রজ সৌরভ গঙ্গোপাধ্যায় যে সঠিক ধরেছেন, তা জানাতে ভোলেননি যুবরাজ সিং। সেই সঙ্গে এও বলেছেন, ওই মুহূর্তগুলি তাঁর জীবনের অন্যতম সেরা স্মৃতি। ওই ছবি ও দুই রথির কথোপকথনে আবেগতাড়িত হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়া।

২০০২ ইংল্যান্ড সফর
২০০২ সালের ইংল্যান্ড সফরে দুর্দান্ত পারফরম্যান্স করেছিল সৌরভ গঙ্গোপাধ্যায় নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। ৩২৫ রানের পাহাড় টপকে ইংল্যান্ডকে তাদেরই মাঠে (ঐতিহাসিক লর্ডস) বিখ্যাত ন্যাটওয়েস্ট ট্রফির ফাইনাল হারিয়েছিল ভারত। দুর্দান্ত ব্যাটিং করেছিলেন মহম্মদ কাইফ, যুবরাজ সিং এবং সৌরভ গঙ্গোপাধ্যায়। ওই সফরেই টেস্ট ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ ১-১ ফলে ড্র করতে সক্ষম হয়েছিল ভারতীয় ক্রিকেট দল। যুবরাজ সিং-এর ইনস্টাগ্রাম পোস্টে সেই সফরের স্মৃতি আরও একবার জীবন্ত হয়ে উঠেছে ক্রিকেট প্রেমীদের সামনে।


Click it and Unblock the Notifications



















