করোনার আবহে ঘরোয়া টুর্নামেন্ট শুরু নিয়ে কী বার্তা বিসিসিআই সভাপতি সৌরভের

করোনা ভাইরাসের আবহে দেশে ঘরোয়া ক্রিকেট কবে শুরু হবে, তার একটা আভাস দিলেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। তবে এ ব্যাপারে ভারতীয় বোর্ড কোনও ঝুঁকি নিতে চাইছে না, তাও স্পষ্ট জানিয়েছেন মহারাজ। ঠিক কী বলেছেন বিসিসিআই সভাপতি, তা একবার জেনে নেওয়া যাক।

কী বলেছেন সৌরভ

কী বলেছেন সৌরভ

করোনা ভাইরাসের প্রভাব পুরোপুরি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত দেশে ঘরোয়া ক্রিকেট শুরু হবে না বলে জানিয়েছেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। বলেছেন, এই কঠিন পরিস্থিতিতে দেশের তরুণ ক্রিকেটারদের বিপদের মুখে ফেলে দিতে তিনি রাজি নন। করোনার আবহে ক্রিকেটারদের এক রাজ্য থেকে অন্য রাজ্যে যাতায়াত করা খুব একটা সুবিধাজনক নয় বলেই বক্তব্য বিসিসিআই সভাপতি সৌরভের।

কবে শুরু হওয়ার কথা ঘরোয়া মরশুম

কবে শুরু হওয়ার কথা ঘরোয়া মরশুম

আগামী অগাস্টে শুরু হওয়ার কথা ক্রিকেটের ঘরোয়া মরশুম। বিজয় হাজারে ট্রফি দিয়ে শুরু হওয়ার কথা বাইশ গজের লড়াই। এরপর রঞ্জি ট্রফি, দলীপ ট্রফি, বিজয় হাজারে ট্রফি এবং সৈয়দ মুস্তাক আলি ট্রফি পরপর অনুষ্ঠিত হওয়ার কথা।

করোনা ভাইরাসের প্রভাব

করোনা ভাইরাসের প্রভাব

বিশ্বের ২১৩টি দেশের ১২ কোটিরও বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। প্রাণ হারিয়েছেন সাড়ে পাঁচ লক্ষ মানুষ। কেবল ভারতে মারণ ভাইরাসে আক্রান্তের সংখ্যা সাড়ে সাত ছাড়িয়ে গিয়েছে। প্রাণ হারিয়েছেন ২১ হাজারেরও বেশি মানুষ।

আইপিএলের ভবিষ্যত

আইপিএলের ভবিষ্যত

করোনা ভাইরাসের আবহে ভারতে আদৌ আইপিএল হবে কিনা, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। এহেন পরিস্থিতিতে শ্রীলঙ্কা, সৌদি আরব এবং নিউজিল্যান্ড তাদের দেশে টুর্নামেন্ট আয়োজন করতে চায়। এ ব্যাপারে বিসিসিআইয়ের কাছে আবেদনও করেছে ওই তিন দেশ। যদিও এই ইস্যুতে বিসিসিআইয়ের তরফে কিছু জানানো হয়নি। আইপিএল ভারতে হোক, তা মনপ্রাণ দিয়ে চান বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। বলেছেন, ভারতকে সামনে রেখেই টুর্নামেন্টের গুটি সাজাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে বিকল্প ভাবনা করতেও বিসিসিআই প্রস্তুত বলে জানিয়েছেন মহারাজ।

স্পনসরহীন ক্রিকেট বোর্ড! বিনা পয়সায় আফ্রিদির সংস্থার লোগো লাগাচ্ছে পাকিস্তান

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Thursday, July 9, 2020, 16:37 [IST]
Other articles published on Jul 9, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+