
দশকের সেরা বেলার
এই দশকে সবচেয়ে বেশি আন্তর্জাতিক উইকেট নিয়েছেন অশ্বিন। ভারতীয় এই স্পিনার ৫৬৪টি উইকেট নিয়েছেন। তারপরও কেন তিনি আড়ালেই সেটাই ভাবাচ্ছে সৌরভকে। বিষয়টা মন থেকে মেনে নিতে পারেননি ভারতীয় বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। টুইটারে অশ্বিনের ছবি পোস্ট করে সৌরভ লিখেছেন, 'দশকে সবচেয়ে বেশি উইকেটের মালিক। অশ্বিনের চেষ্টাকে কুর্নিশ।তারপরও অশ্বিনকে কেউ মনে রাখল না!

একনজরে তিন ফর্ম্যাটে দেশের হয়ে অশ্বিনের উইকেট সংখ্যা
এই দশকে দেশের হয়ে ৭০টি টেস্ট খেলে অশ্বিনের উইকেট সংখ্যা ৩৬২টি,১১১টি ওডিআই খেলে উইকেট সংখ্যা ১৫০টি আর টি-টোয়েন্টিতে উইকেট সংখ্যা ৫২টি।

শীর্ষে অশ্বিন
দশক উইকেটশিকারীদের মধ্যে শীর্ষে অশ্বিন। কাদেরকে পিছনে ফেলেছেন দেখে নিন। দশকে অশ্বিনের উইকেট সংখ্যা ৫৬৪টি। সেখানে জিমি অ্যান্ডারসন ৫৩৫ উইকেট পেয়েছেন। ইংল্যান্ডের আরেক পেসার স্টুয়ার্ট ব্রড ৫২৫ উইকেট পেয়েছেন। নিউজিল্যান্ডের টিম সাউদি পেয়েছেন ৪৭২ উইকেট। ট্রেন্ট বোল্ট পেয়েছেন ৪৫৮ উইকেট।


Click it and Unblock the Notifications




















