আইসিসি প্রস্তাবিত ৪ দিনের টেস্ট নিয়ে কী বললেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়

இந்திய அணியை விமர்சித்த நாசர் ஹூசேன்- வீடியோ

আইসিসি প্রস্তাবিত চার দিনের টেস্ট নিয়ে এত তাড়াতাড়ি কোনও মন্তব্য করতে রাজি হননি বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। আইসিসি-র প্রস্তাব খতিয়ে দেখার পরই বিসিসিআই এ ব্যাপারে নিজেদের মতামত জানাবে বলে মন্তব্য করেছেন বোর্ড সভাপতি।

বাধ্যতামূলক ৪ দিন

বাধ্যতামূলক ৪ দিন

টি-টোয়েন্টির যুগে ক্রিকেট বিশ্বে ক্রমে জনপ্রিয়তা হারাচ্ছে পাঁচ দিনের টেস্ট। তাই লাল বলের ফর্ম্যাটকে কিছুটা সংক্ষিপ্ত করার ভাবনায় রয়েছে আইসিসি। টেস্ট পাঁচের পরিবর্তে চার দিনের হলে, ম্যাচের শিথিলতা কিছুটা কমবে বলেই মনে করছে আইসিসি।

আগামী টেস্ট চ্যাম্পিয়নশিপ

আগামী টেস্ট চ্যাম্পিয়নশিপ

আইসিসি-র একটি সূত্রের দাবি, ২০২১-র বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ৪ দিনের ফর্ম্যাট অন্তর্ভূক্ত করা হবে না। কারণ বিষয়টি বাস্তবায়িত করতে আইসিসি আরও কিছুটা সময় নিতে চায় বলে জানানো হয়েছে।

২০২৩-র টেস্ট চ্যাম্পিয়নশিপ

২০২৩-র টেস্ট চ্যাম্পিয়নশিপ

২০২৩-র বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে এই নতুন ফর্ম্যাট চালু করা হবে বলে আইসিসি-র একটি সূত্রের তরফে দাবি করা হয়েছে। উল্লেখ্য বিভিন্ন দেশের ঘরোয়া ক্রিকেটে চার দিনের টেস্ট ম্যাচ চালু রয়েছে। তাই আন্তর্জাতিক ক্ষেত্রে এই নতুন ফর্ম্যাটের সঙ্গে নিজেদের মানিয়ে নিতে ক্রিকেটারদের সমস্যা হবে না বলে আইসিসি-র প্রাথমিক ধারণা।

নিয়মে পরিবর্তন

নিয়মে পরিবর্তন

সূত্রের খবর, টেস্ট ম্যাচ পাঁচের পরিবর্তে চার দিনের হলে প্রতি দিনের ওভার সংখ্যা বাড়িয়ে দেওয়ার ভাবনা নিয়েছে আইসিসি। ৯০-র পরিবর্তে তা ৯৮ করা হবে বলে ভাবা হয়েছে। অর্থাৎ সবমিলিয়ে চার দিনের টেস্ট ৫৮ ওভার কম খেলানো হবে বলে জানাচ্ছেন পরিসংখ্যানবিদরা।

সৌরভের বক্তব্য

সৌরভের বক্তব্য

আইসিসি প্রস্তাবিত চার দিনের টেস্ট নিয়ে এত তাড়াতাড়ি কোনও মন্তব্য করতে রাজি হননি বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর বক্তব্য, প্রস্তাব তাদের হাতে পৌঁছলে তা খতিয়ে দেখে বিসিসিআই নিজেদের বক্তব্য জানাবে।

আন্তর্জাতিক ক্ষেত্রে চার দিনের টেস্ট

আন্তর্জাতিক ক্ষেত্রে চার দিনের টেস্ট

২০১৭ সালে জিম্বাবোয়ের বিরুদ্ধে চার দিনের টেস্ট খেলেছিল দক্ষিণ আফ্রিকা। ২০১৯-এই ঐতিহাসিক লর্ডসে আয়ারল্যান্ডের বিরুদ্ধে চার দিনের টেস্ট খেলেছিল ইংল্যান্ড।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Tuesday, December 31, 2019, 9:56 [IST]
Other articles published on Dec 31, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+