বিসিসিআই-র সভাপতি হওয়ার দৌড়ে এগিয়ে সৌরভ! বিস্তারিত জেনে নিন

কয়েক দিন আগেই ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল বা সিএবি-র সভাপতি পদে দ্বিতীয়বার নির্বাচিত হয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এবার নাকি তার থেকেও বড় মর্যাদা পেতে চলেছেন ভারতের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেট অধিনায়ক। সূত্রের খবর, ভারতীয় ক্রিকেট বোর্ড বা বিসিসিআই-র সভাপতি হওয়ার দৌড়ে নাকি এগিয়ে রয়েছেন মহারাজ।

বিসিসিআই-র একটা সূত্রের তরফে জানানো হয়েছে, সুপ্রিম কোর্টের লোধা কমিটি নির্ধারিত কুলিং অফ পিরিয়ডের জন্য মাত্র দশ মাস মেয়াদ থাকলেও, ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি হওয়ার দৌড়ে নাকি এগিয়ে আছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এই পদে মহারাজের সঙ্গে লড়াইয়ে আছেন কর্নাটক ক্রিকেট অ্যাসোসিয়েশনের ব্রিজেশ প্যাটেল ও গুজরাত ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের পুত্র জয় শাহ। কিন্তু জনপ্রিয়তা ও কার্যকারিতার নিরিখে বাংলার মহারাজ তাঁদের থেকে অনেকটাই এগিয়ে আছেন বলে বিসিসিআই সূত্রে খবর।

বিসিসিআই-র সভাপতি নির্বাচন উপলক্ষ্যে নিজের হয়ে প্রচারের উদ্দেশ্য সৌরভ গঙ্গোপাধ্যায় এখন দিল্লিতে আছেন। কে হবেন ভারতীয় বোর্ডের সর্বোচ্চ প্রশাসক, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কেন্দ্র। জনপ্রিয়তার পাশাপাশি রাজনৈতিক দিক থেকেও সে পদে সৌরভের পাল্লা ক্রমশ ভারী হচ্ছে বলে শোনা যাচ্ছে।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Sunday, October 13, 2019, 14:21 [IST]
Other articles published on Oct 13, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+