
সৌরভ গাঙ্গুলীর লর্ডস প্রেম
ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের আন্তর্জাতিক টেস্টের হাতেখড়ি ইংল্যান্ডের লর্ডসে হয়েছিল। ১৯৯৬ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে লর্ডস টেস্টে অভিষেক ম্যাচে সৌরভ গঙ্গোপাধ্যায় সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। ম্যাচে প্রথম ইনিংসে ৩০১ বল খেলে ২০টি বাউন্ডারি হাঁকিয়ে ১৩১ রান করেছিলেন সৌরভ।
|
সৌরভের জামা ঘোরানো
২০০২ সালে এরপর অধিনায়ক হিসেবে লর্ডসের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে ন্যাটওয়েস্ট সিরিজের ফাইনাল জিতেছিলেন সৌরভ। সেবার ব্রিটিশ বোলিংয়ের বিরুদ্ধে ৩২৬ রান তাড়া করতে নেমে ৩ বল বাকি থাকতে ২ উইকেটে থ্রিলার লড়াই জিতে নিয়েছিল ভারতীয় দল। ফ্লিনটপের মুম্বইয়ে এসে জামা ঘোরানোর পাল্টা ন্যাটওয়েস্ট সিরিজের ফাইনাল ম্যাচ জিতে লর্ডসের গ্যালারি থেকে জামা ঘুরিয়েছিলেন মহারাজ।
|
বোর্ড প্রেসিডেন্ট হয়ে লর্ডসে এসে সৌরভ যা লিখলেন
সৌরভের লর্ডস স্মৃতিতে জুড়ল আরও একটি পালক। এবার ক্রিকেটার বা জাতীয় দলের অধিনায়ক হিসেবে নয় একেবারে অন্য অবতারে লর্ডসে এসেছেন সৌরভ। দেশের ক্রিকেট প্রশাসনের সর্বময় কর্তা হিসেবে তিনি লর্ডসে এসেছেন। জয় ও অরুণকে সঙ্গে নিয়ে ছবি পোস্ট করে সৌরভ তাই লিখেছেন, 'মাঠে নয়,মাঠের বাইরের অধিনায়ক হিসেবে লর্ডস আসা।'


Click it and Unblock the Notifications



















