সৌরভ-দ্রাবিড়ের নামের পাশে খেলরত্ন জুড়ে গেলে কত ভালোই না হত! বঞ্চিত জাহিরও

ভারতের সবচেয়ে সম্মানজনক এবং সর্বোচ্চ ক্রীড়া পুরস্কার রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার থেকে বঞ্চিত হয়েছেন দেশের অন্যতম সফল অধিনায়ক তথা ব্যাটসম্যান সৌরভ গঙ্গোপাধ্যায়। পুরস্কারে যুক্ত হয়নি 'দ্য ওয়াল' রাহুল দ্রাবিড় এবং দেশের অন্যতম সেরা ফাস্ট বোলার জাহির খানের নামও। অথচ তাঁদের এই সম্মান পাওয়া উচিত ছিল বলে মনে করেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

খেলরত্নের জন্য মনোনিত রোহিত

খেলরত্নের জন্য মনোনিত রোহিত

টিম ইন্ডিয়ার সহ অধিনায়ক রোহিত শর্মার নাম রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারের জন্য মনোনিত করেছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিসিসিআই। হিটম্যান এই পুরস্কার পাওয়ার পুরোপুরি যোগ্য বলে মনে করে ভারতীয় ক্রিকেট বোর্ড।

আগে পেয়েছেন যাঁরা

আগে পেয়েছেন যাঁরা

ক্রিকেটের ভগবান তথা মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকরকে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারে ভূষিত করা হয়েছে। দেশের সর্বোচ্চ ক্রীড়া পুরস্কার পেয়েছেন সর্বকালের সেরা ক্রিকেট অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এবং টিম ইন্ডিয়ার নেতা বিরাট কোহলিও। অথচ দেশের অন্যতম সেরা অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় এবং কিংবদন্তি ব্যাটসম্যান রাহুল দ্রাবিড় যোগ্য হওয়া সত্ত্বেও খেলরত্ন পুরস্কার থেকে বঞ্চিত হওয়ায় হতাশ ক্রিকেট প্রেমীরা।

সৌরভ গঙ্গোপাধ্যায়ের কেরিয়ার

সৌরভ গঙ্গোপাধ্যায়ের কেরিয়ার

ভারতের হয়ে ৩১১ ওয়ান ডে-তে ১১৩৬৩ রান করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। দেশের হয়ে ২২টি আন্তর্জাতিক ওয়ান ডে শতরানও রয়েছে মহারাজের। অন্যদিকে টিম ইন্ডিয়ার হয়ে ১১৩টি টেস্ট ম্যাচ খেলে ৭২১২ রান করেছেন সৌরভ। তাতে সামিল রয়েছে ১৬টি শতরান (একটি দ্বিশতরান)। টেস্ট এবং ওয়ান ডে-তে যথাক্রমে ৩২ এবং ১০০টি উইকেটও রয়েছে দাদার ঝুলিতে। ম্যাচ ফিক্সিংয়ে জর্জরিত টিম ইন্ডিয়াকে টেনে তুলে ১৪৬টি ওয়ান ডে-তে নেতৃত্ব দিয়েছেন মহারাজ। ৭৬টি ম্যাচ জিতেছে ভারত। ৬৫টি ম্যাচে হার হজম করতে হয়েছে। অন্যদিকে সৌরভের নেতৃত্বে ৪৯টি টেস্ট খেলে ২১টি ম্যাচ জিতেছে ভারতীয় ক্রিকেট দল। তার মধ্যে ১১টি জয় এসেছে বিদেশের মাটিতে। অধিনায়ক হিসেবে দেশকে ২০০২-র চ্যাম্পিয়ন্স ট্রফি ও ঐতিহাসিক ন্যাটওয়েস্ট ট্রফি উপহার দিয়েছেন মহারাজ। তরুণ টিম ইন্ডিয়াকে ২০০৩ বিশ্বকাপের ফাইনাল পর্যন্ত নিয়ে গিয়েও দুর্ধর্ষ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হার হজম করতে হয়েছিল।

রাহুল দ্রাবিড়ের কেরিয়ার

রাহুল দ্রাবিড়ের কেরিয়ার

ভারতের হয়ে ১৬৪টি টেস্ট, ৩৪৪টি ওয়ান ম্যাচ খেলে যথাক্রমে ১৩২৮৮ ও ১০৮৮৯ রান করেছেন রাহুলল দ্রাবিড়। টেস্টে ৩৬টি শতরান রয়েছে তাঁর। যা লেজেন্ড সুনীল গাভাসকরের থেকে বেশি। ওয়ান ডে-তেও ১২টি শতরানের মালিক রাহুল। অধিনায়কত্বের পাশাপাশি দীর্ঘদিন টিম ইন্ডিয়ায় উইকেটরক্ষকের ভূমিকাও পালন করেছেন দ্রাবিড়। ভারতের অধিনায়ক হিসেবে খুব একটা সফল না হলেও তাঁর রেকর্ড একেবারেই ফেলে দেওয়ার মতো নয়।

জাহির খান

জাহির খান

ভারতের হয়ে ৯২টি টেস্ট ও ২০০টি ওয়ান ডে ম্যাচ খেলা জাহির খান দুই ফর্ম্যাটে যথাক্রমে ৩১১ ও ২৮২টি উইকেট নিয়েছেন। চোট আঘাতে জর্জরিত না হলে জাহিরের কেরিয়ার আরও লম্বা এবং সফল হতে পারত বলে মনে করেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

বিসিসিআই সচেষ্ট হতে পারত

বিসিসিআই সচেষ্ট হতে পারত

ক্রীড়া প্রেমী এবং বিশেষজ্ঞদের একাংশ মনে করেন, ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি সৌরভ গঙ্গোপাধ্যায়, রাহুল দ্রাবিড় এবং জাহির খানের খেলরত্ন পুরস্কার পাওয়া উচিত ছিল। বিসিসিআই আরও একটু সচেষ্ট হলে তিন রথির নামের পাশে দেশের সর্বোচ্চ ক্রীড়া পুরস্কার শোভা পেত বলেও মনে করা হয়।

ব্যালকনি থেকে ঝাঁপ দেবেন ভেবেছিলেন এই প্রাক্তন কেকেআর ব্যাটসম্যান, কিন্তু কেন?

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Thursday, June 4, 2020, 17:37 [IST]
Other articles published on Jun 4, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+