সৌরভ-দ্রাবিড়ের পার্টনারশিপ! এনসিএতে বৈঠক দুই প্রাক্তন সতীর্থের

বুধবার ন্যাশানাল ক্রিকেট অ্যাকাডেমির (এনসিএ) চিফ দেশের কিংবদন্তি প্রাক্তন ক্রিকেটার রাহুল দ্রাবিড়ের সঙ্গে বৈঠক সারলেন বোর্ডের নতুন প্রেডিসেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়।

একসময়ে দেশের জার্সিতে বহু যুদ্ধের নায়ক ছিলেন দুই ক্রিকেটার। পার্টনারশিপে বহু ম্যাচ বার করেছেন।এবার দেশের ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে আলোচনায় সৌরভ-দ্রাবিড়।

বেঙ্গালুরুতে এনসিএ-র সেন্টারে এদিন দ্রাবিড়ের সঙ্গে বৈঠক করেন মহারাজ। সেখানেই আগামী দিনে এনসিএ-র রোডম্যাপ কী হবে ঠিক করে ফেলেন দুই প্রাক্তন সতীর্থ। প্রসঙ্গত চলতি বছরের জুলাইয়ে এনসিএ-র দায়িত্ব নিয়েছিলেন দেশের প্রাক্তন অধিনায়ক রাহুল দ্রাবিড়।

এই মুহূর্তে কর্ণাটক সরকারের পক্ষ থেকে বিমানবন্দরের কাছে বোর্ডের ন্যাশানাল ক্রিকেট অ্যাকাডেমি ১৫ একর জমি পেয়েছে। সেই জমিতেই এনসিএ-র সেন্টার অফ এক্সিলেন্স তৈরি করার কথা। অন্যদিকে মে মাসের সরকারের সঙ্গে ২৫ একরের জমির চুক্তি সেরেছে বিসিসিআই। সব মিলিয়ে এই মুহূর্তে এনসিএ-র জন্য বোর্ডের হাতে ৪০ একর জমি রয়েছে। সেই নিয়ে এদিন দ্রাবিড়ের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন সৌরভ।

পাশাপাশি বোর্ডের এনসিএ-র ভূমিকা নিয়েও সাম্প্রতিক সময়ে অনেক সমালোচনা উঠেছে। ঋদ্ধিমানের চোট সারতে বেশি সময় লাগা থেকে পৃথ্বী শয়ের ডোপ টেস্টে ফেল করার ক্ষেত্রে সাবধান না হওয়ায় এনসিএ-র ভূমিকা নিয়ে অতীতে প্রশ্ন উঠেছে। যা নিয়ে এদিন বোর্ডের দুই কর্তার মধ্যে আলোচনা হয়। সবমিলিয়ে এনসিএ-র মানের উন্নতির দিকে জোড়় দিতে চেয়েছেন সৌরভ।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Wednesday, October 30, 2019, 20:02 [IST]
Other articles published on Oct 30, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+