
নস্ট্যালজিক সৌরভ
২৪ বছর আগের স্মৃতিতে ডুব দিয়ে আজ নস্ট্যালজিক সৌরভ। এদিন ইনস্টাগ্রামে কেরিয়ারের প্রথম আন্তর্জাতিক ম্যাচের ছবি পোস্ট করেন মহারাজ। সেই সঙ্গে দেশের প্রাক্তন অধিনায়ক লিখেছেন, জীবনে এই দিনটা কখনও ভোলা যান না! জীবনের সেরা দিন।

অভিষেক ম্যাচে সৌরভের স্কোর
লর্ডসে অভিষেক টেস্টে সেঞ্চুরি হাঁকিয়ে আন্তর্জাতিক কেরিয়ার শুরু করেছিলেন সৌরভ। ইংল্যান্ডের বিরুদ্ধে ৩০১ বল খেলে ১৩১ রান হাঁকিয়েছেন তিনি। ২০ টি বাউন্ডারির সৌজন্যে ইনিংস সাজানো ছিল।

আন্তর্জাতিক ক্রিকেটে সৌরভের রান
১১৩ ম্যাচ খেলে সৌরভের ঝুলিতে ৭২১২ রান, সর্বোচ্চ ২৩৯। কেরিয়ারে ১৬টি সেঞ্চুরি ও ৩৫টি টেস্ট হাফ সেঞ্চুরি রয়েছে। অন্যদিকে ওডিআই ক্রিকেটে ৩১১ ম্যাচ খেলে সৌরভ ১১৩৬৩ রান হাঁকান। ২২টি সেঞ্চুরি ও ৭২টি হাফ সেঞ্চুরি হাঁকিয়েছিলেন।

২৪ বছরে সৌরভের সাফল্য
২৪ বছর আগে টেস্ট ক্রিকেটে অভিষেকের পর থেকে প্রতিদিনই বাইশ গজে চ্যালেঞ্জ সামলেছেন। ক্রিকেটার থেকে ২০০০ সালে ভারতীয় ক্রিকেটের টালমাটাল পরিস্থিতি অধিনায়কের দায়িত্ব গ্রহণ করেন।২০০৩ সালে ভারতীয় দলকে বিশ্বকাপের ফাইনালে তুলেছিলেন। ২০০৫ সালে এরপর টিম থেকে বাদ পড়া। চ্যাপেলের সঙ্গে সংঘাত এপিসোডকে পিছনে ফেলে ভারতীয় দলে কামব্যাকে। ২০০৮ সালে ক্রিকেটকে বিদায়। পরের পর্বে জগমোহন ডালমিয়ার ছত্রছায়ায় ক্রিকেট প্রশংসনে দক্ষ প্রশাসক হয়ে উঠেছেন সৌরভ। সিএবির সচিব থেকে থেকে প্রেসিডেন্ট। সেখান থেকেই আজ ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টের কুর্শি সামলাচ্ছেন মহারাজ।


Click it and Unblock the Notifications



















