
শক্তিশালী দুর্নীতিদমন শাখা তৈরির বার্তা সৌরভের
রবিবার মুম্বইয়ে বোর্ডের বার্ষিক সাধারণ সভায় বাইশ গজকে দুর্নীতিমুক্ত রাখা নিয়ে আলোচনা হয়েছে। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন সৌরভ। যেখানে সৌরভ বলেন, 'ভারতীয় ক্রিকেটকে দুর্নীতিমুক্ত রাখতে বোর্ডের দুর্নীতিদমন শাখাকে আরও শক্তিশালী করা হবে।'
|
কর্ণাটক প্রিমিয়র লিগে স্পট ফিক্সিংয়ের তদন্ত
প্রসঙ্গত এই মুহূর্তে কর্ণাটক প্রিমিয়র লিগের স্পট ফিক্সিং নিয়ে তোলপাড় ক্রিকেটমহল। এই টুর্নামেন্টে স্পট ফিক্সিংয়ের অভিযোগে সেপ্টেম্বর থেকে গোয়ান্দারা তদন্ত শুরু করেছে। যারপর এখনও পর্যন্ত সব মিলিয়ে ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এই নিয়ে বোর্ড সভাপতি সৌরভ বলেন, 'ক্রিকেটকে দুর্নীতিমুক্ত করতে আমরা কঠোর পদক্ষেপ নিচ্ছি। ইতিমধ্যেই দুর্নীতি দমন শাখাকে আরও শক্তিশালী করা হচ্ছে। এই মুহূর্তে কেপিলে ফিক্সিংয়ের জন্য এই টুর্নামেন্ট এখন স্থগিত থাকছে। সেই সঙ্গে চেন্নাই ক্রিকেট লিগেও কিছু অভিযোগ এসেছে। যারপর সেখানকার দুই ফ্র্যাঞ্চাইজিকে টুর্নামেন্ট থেকে নির্বাসন করা হয়েছে। '

সৈয়দ মুস্তাকেও ফিক্সিংয়ের অফারের অভিযোগ
এরপরই সাংবাদিক বৈঠকে সৌরভ জুড়েছেন, 'সম্প্রতি সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টিতেও এক ক্রিকেটারকে ফিক্সিংয়ের জন্য অফার করা হয় বলে কানে এসেছে। বিষয়টা খতিয়ে দেখা হবে।' সঙ্গে সৌরভ জুড়েছেন, 'ক্রিকেটারদের অফার করা হতেই পারে। কিন্তু অফার পাওয়ার পর ক্রিকেটাররা প্রলোভনের বিরুদ্ধে মোকাবিলা না করলে সেটাই সমস্যার।'


Click it and Unblock the Notifications
আইএসএল ২০১৯: কেরালার জেতা ম্যাচ থেকে পয়েন্ট ছিনিয়ে নিল গোয়া


















