
রাষ্ট্রসঙ্ঘের বক্তৃতায় পারমানবিক যুদ্ধের প্রসঙ্গ টেনে পরোক্ষে ভারতকে ধ্বংসের হুঁশিয়ারি দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তা নিয়ে বিশ্বজুড়ে শোরগোল পড়ে যায়। পাকিস্তানের বিশ্বকাপ জয়ী ক্রিকেট অধিনায়কের এহেন মন্তব্যের সমালোচনায় সরব হয়েছেন ভারতের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়।
রাষ্ট্রসঙ্ঘে উস্কানিমূলক বক্তব্যের পর এক অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। সেই অনুষ্ঠানের পরিচালকও ইমরান খানকে রীতিমতো ভর্ৎসনা করেছিলেন এই বলে যে তাঁকে পাকিস্তানের প্রধানমন্ত্রী মনে হয় না। সেই অনুষ্ঠানের ভিডিও নিজের টুইটার অ্যাকাউন্টে পোস্ট করেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ওপেনার বীরেন্দ্র শেহবাগ। আক্ষেপের সুরে লেখেন যে এমন একজন প্রবাদপ্রতিম মানুষ নিজেকে আর কত অপমানিত করবেন।
You sound like a welder from the Bronx, says the anchor.
— Virender Sehwag (@virendersehwag) October 3, 2019
After the pathetic speech in the UN a few days ago , this man seems to be inventing new ways to humiliate himself. pic.twitter.com/vOE4nWhKXI
শেহবাগের এই টুইটের প্রেক্ষিতে ভারতের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় বিষয়টিকে দুর্ভাগ্যজনক বলে আখ্যা দিয়েছেন। ভিডিওটি দেখে তিনি স্তম্ভিত হয়েছেন বলে জানিয়েছেন মহারাজ। তাঁর কথায়, যখন পাকিস্তান তথা বিশ্ব জুড়ে শান্ত প্রতিষ্ঠা আশু প্রয়োজন, তখন ইমরান খানের মন্তব্য তাতে অন্তরায়। যে ক্রিকেটারকে বিশ্ব চিনত, তাঁর সঙ্গে এই ব্যক্তির কোনও মিল নেই বলে মনে করেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
Viru .. I see this and I am shocked ..a speech which is unheard of .. a world which needs peace ,pakistan as a country needs it the most .. and the leader speaks such rubbish ..not the Imran khan the cricketer world knew ..speech in UN was poor ..
— Sourav Ganguly (@SGanguly99) October 3, 2019