
কাজটা সহজ ছিল না
নিজেকে যোগ্য প্রমাণ করে চার বছর পর ভারতীয় দলে সুযোগ পেলেও তাঁকে 'কোটা'-র ক্রিকেটার বলে কটাক্ষ শুনতে হয়েছে। সেই সময় বহু ক্রিকেট বিশেষজ্ঞই মহারাজের ব্যর্থতা দেখা ও খুঁত ধরার জন্য যাকে বলে মুখিয়ে ছিলেন। মুখে নয় ব্যাট হাতে তাঁর সব সমালোচকদের শান্ত করেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

সেই দিন
১৯৯৬ সালের ২০ জুন ইংল্যান্ডের ঐতিহাসিক লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে ভারতের হয়ে অভিষেক হয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের। ইংল্যান্ডের দুর্ধর্ষ বোলিং আক্রমণের মুখে তিন নম্বরে ব্যাট করতে পাঠানো হয়েছিল তাঁকে। ২২ গজ শাসন করেছিলেন মহারাজ। ৩০১ বলে ১৩১ রানের ইনিংস খেলেছিলেন বিসিসিআই সভাপতি। ক্রিস লুইস, ডমিনিক কক, অ্যালেন মৌলালিদের বিরুদ্ধে অভিষেক টেস্ট ইনিংসে ২০টি চার হাঁকিয়েছিলেন তরুণ সৌরভ।

দ্বিতীয় টেস্টেও শতরান
ট্রেন্ট ব্রিজে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের তৃতীয় টেস্ট ম্যাচ খেলেছিল ভারত। সেই ম্যাচেও শতরান করেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ম্যাচের প্রথম ইনিংসে ২৬৮ বলে ১৩৬ রান করেছিলেন মহারাজ। সেই ম্যাচে শতরান করেছিলেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকরও (১৭৭)।
|
ম্যাচের আগের মনোভাব
লর্ডস টেস্টে খেলতে নামার আগে, এমনকী ব্যাট করতে নামার ঠিক আগের মুহূর্তে তাঁর মধ্যে কিছু হারানোর কোনও ভয় ছিল না বলে জানিয়েছেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি শুধু ভালো খেলতে চেয়েছিলেন বলে জানিয়েছেন মহারাজ। বলেছেন, ওই সিরিজ শুরুর আগে ব্রিস্টলে একটি প্রস্তুতি ম্যাচ খেলেছিল ভারত। সেই ম্যাচের প্রথম ইনিংসে শূণ্য রান করেছিলেন সৌরভ। কিন্তু দ্বিতীয় ইনিংসে অপরাজিত ৭০ রানের ইনিংস খেলে তিনি টিম ম্যানেজমেন্টের নজর কেড়েছিলেন বলে জানিয়েছেন বিসিসিআই সভাপতি।


Click it and Unblock the Notifications



















