
তাড়াহুড়ো নেই
বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের কথায়, তাঁর বয়স অল্প। সে কথা মাথায় রেখে আইসিসি চেয়ারম্যানের মতো গুরুত্বপূর্ণ পদে বসার ক্ষেত্রে তাড়াহুড়ো করতে চান না বলে সাফ জানিয়ে দিয়েছেন দাদা। এই ইস্যুতে বিসিসিআইয়ের ভাবনাকে গুরুত্ব দিতে চান সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।

নিয়ম পরিবর্তন হয়েছে
আগে কোনও ব্যক্তি আইসিসি-র শীর্ষ পদ সমলানোর পাশাপাশি নিজের দেশের ক্রিকেট বোর্ডের দায়িত্বভারও বহন করতে পারতেন। কিন্তু সেই নিয়মে পরিবর্তন করা হয়েছে বলে জানিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। নতুন নিয়মে আইসিসি চেয়ারম্যান নিজের দেশের ক্রিকেট বোর্ডের কোনও পদে থাকতে পারবেন না। সেক্ষেত্রে আইসিসি চেয়ারম্যান হলে তাঁকে বিসিসিআইয়ের শীর্ষ পদ ছাড়তে হবে। সেটাই তিনি চান না বলে জানিয়েছেন সৌরভ। ভারতীয় ক্রিকেটের জন্য কিছু করাই তাঁর প্রাথমিক লক্ষ্য বলে জানিয়েছেন দাদা।

বিসিসিআই ছাড়তে চান না সৌরভ
করোনা ভাইরাসের জেরে দেশজুড়ে জারি থাকা সঙ্কটে আটকে রয়েছে ক্রিকেট। অনিশ্চিত হয়ে পড়েছে আইপিএল। এহেন পরিস্থিতিতে বিসিসিআই ছেড়ে দেওয়া সঠিক কাজ হবে না বলেই মনে করেন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। এই কঠিন সময়ে তিনি দেশের ক্রিকেটারদের পাশে দাঁড়িয়ে লড়াই করতে চান বলে জানিয়েছেন মহারাজ।

কুলিং-অফ নিয়ে কী ভাবছেন মহারাজ
তিনি বিসিসিআই-তে থাকতে চাইলেও সংস্থার সংবিধান তাঁকে সেই অনুমতি দেয় না বলে জানিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বাধ্যতামূলক কুলিং-অফ পিরিয়ড তুলে দেওয়ার জন্য সুপ্রিম কোর্টে আবেদন করা হলেও, তা কবে কার্যকর হবে, জানেন না মহারাজ। সব মিলিয়ে তিনি বিসিসিআই সভাপতি পদে আর কতদিন থাকতে পারবেন, তা নিজেই জানেন না সৌরভ।


Click it and Unblock the Notifications
লা-লিগা জয়ের দোরগোড়ায় রিয়াল মাদ্রিদ,কটি ম্যাচ জিতলে চ্যাম্পিয়ন জেনে নিন


















