
বিশ্বকাপের পর
ইংল্যান্ড বিশ্বকাপ শেষ হওয়ার পর দুই মাসের জন্য ক্রিকেট থেকে বিশ্রাম নিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। এই সময়ে দু-সপ্তাহ ভারতের আধা সামরিক বাহিনীর জওয়ানদের সঙ্গে কাশ্মীরে সেনা প্রশিক্ষণ নেন ভারতীয় ক্রিকেটের সর্বকালের সেরা অধিনায়ক। এই মুহূর্তে ওয়েস্ট ইন্ডিজ সফরে রয়েছে ভারতীয় দল। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের থেকে অনেকটাই দূরে থেকে এমএস ধোনি ফের ক্রিকেট অনুশীলন শুরু করেছেন বলে শোনা যাচ্ছে।

তবে কী আরও খেলবেন মাহি, কী বললেন মহারাজ
৩৮ বছরের মহেন্দ্র সিং ধোনি আরও ক্রিকেট খেলবেন না অবসর নেবেন, তা তিনিই সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন ভারতের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। ধোনি এখন কোথায় দাঁড়িয়ে আছেন, তা তাঁকেই বুঝতে হবে বলেও মনে করেন মহারাজ।

লেজেন্ডদের কথা
ফুটবলে দিয়েগো মারাদোনা, ক্রিকেটে ডন ব্র্য়াডম্যান, সচিন তেন্ডুলকর, ব্রায়ান লারাদের অবসর নিতে হয়েছিল। এটা পৃথিবীর নিয়ম বলে দাবি করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। মহেন্দ্র সিং ধোনিও সেই নিয়মের বাইরে নন বলেই বক্তব্য মহারাজ।


Click it and Unblock the Notifications



















