
ভারত সফরে বাংলাদেশ
আগামী মাসের ৩ তারিখ থেকে শুরু হলে চলেছে বাংলাদেশের ভারত সফর। সফরের শুরুতেই রয়েছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। গুঞ্জন ওঠে যে ভারতের হয়ে টানা খেলে যাওয়া বিরাট হয়ত সেই সিরিজে বিশ্রাম নেবেন। টি-টোয়েন্টি সিরিজে বিশ্রাম নিয়ে ভারতের হয়ে ফিরে আসবেন টেস্ট সিরিজ খেলতে। প্রসঙ্গত, সব ফর্ম্যাট মিলিয়ে ভারতের গত ৫৬টি ম্যাচের ৪৮টিতেই মাঠে নেমেছেন বিরাট। সেই ক্ষেত্রে শরীরের উপর গেছে বহু ধকল।

বিসিসিআই প্রেসিডেন্টের মতোই তাঁর সঙ্গে কথা বলব
বিরাটের বিশ্রামের বিষয়ে প্রশ্ন করা হলে সৌরভ বলেন, "আমি ২৪ অক্টোবর তাঁর (বিরাট কোহলি) সঙ্গে দেখা করব। একজন বিসিসিআই প্রেসিডেন্ট যে ভাবে দলের অধিনায়কের সঙ্গে কথা বলে, সেভাবেই তাঁর সঙ্গে কথা বলব। সে দলের অধিনায়ক। তাঁর এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার রয়েছে।"
প্রসঙ্গত, ২৩ অক্টোবর নতুন বিসিসিআই সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন ভারতীয় ক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। এর একদিন পর অর্থাৎ ২৪ অক্টোবর মুম্বইতে বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি ও টেস্ট সিরিজের জন্য টিম ইন্ডিয়ার দল ঘোষণা হবে।

রোহিত ও উমেশের প্রশংসায় সৌরভ
এদিকে রাঁচিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুর্দান্ত খএলার জন্য রোহিত শর্মা ও উমেশ যাবদের প্রশংসা করেন মহারাজ। রোহিতের প্রশংসায় তিনি বলেন, "রোহিতের জন্য আমি খুব খুশি। ও কত ভালো ব্যাটসম্যান তা বলার অপেক্ষা রাখে না। আমরা সবাই তাঁর ক্ষমতা জানি।"
উমেশের বিষয়ে সৌরভ বলেন, "উমেশ দুর্দান্ত খেলেছে। ও বারবার নিজের লেংথ পরিবর্তন করেছে। ভারতীয় পিচে বেশি বাউন্স পাওয়া যায় না। তবে এই পরিবর্তন করে ও খুব ভালো বল করেছে।"


Click it and Unblock the Notifications





















