
করোনার জের
বিশ্বব্যাপী ৩০ লক্ষেরও বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে দুই লক্ষেরও বেশি মানুষের। ভারতে মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রায় ২৮ হাজার মানুষ। মৃত্যু হয়েছে ৮৮৪ জনের। পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ২০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।

দেশব্যাপী লকডাউন
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৩ মে পর্যন্ত দেশব্যাপী লকডাউনের ঘোষণা দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার। কেন্দ্রের এই সিদ্ধান্তের পাশে দাঁড়িয়েছে দেশের রাজ্য সরকারগুলি। সব রাজ্যেই আঁটোসাঁটো নিরাপত্তায় লকডাউন পালন করা হচ্ছে। ঘরবন্দি রয়েছেন সাধারণ মানুষ থেকে সেলেব্রিটিরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দিনরাত এক করে দিচ্ছেন আইনের রক্ষকরা।

সৌরভের টুইট
টুইট করে করোনা ভাইরাসের বিরুদ্ধে মোকাবিলায় কলকাতা পুলিশের ভূমিকাকে কুর্নিশ করেছেন বিসিসিআই সভাপতি তথা দেশের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। কঠিন সময়ে মানুষের সেবায় নিয়োজিত পুলিশ কর্মীদের ধন্যবাদও জানিয়েছেন মহারাজ।

অনুজের পাল্টা
পাল্টা টুইটে বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা। মহারাজের বার্তা তাঁদের আরও ভালো কাজ করার অনুপ্রেরণা জোগাবে বলে জানিয়েছেন অনুজ। তা দেখে আবেগ ধরে রাখতে পারেননি নেটিজেনরা।


Click it and Unblock the Notifications

এই কারণে অনেক আগেই অবসর নেবেন সিদ্ধান্ত নিয়েছিলেন, ফাঁস করলেন যুবরাজ


















