ভারতের প্রতি টেস্ট সিরিজে অন্তত একটি গোলাপি বলের ম্যাচ চান সৌরভ গঙ্গোপাধ্যায়

গোলাপি বলে মজে আছেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি বিশ্বাস করেন, ভারতীয় ক্রিকেট দলের প্রতি টেস্ট সিরিজের অন্তত একটি ম্যাচ দিন-রাতের ফর্ম্যাটে আয়োজন করা সম্ভব। বিরাট কোহলিরা প্রয়োজনে বিদেশে গিয়েও গোলাপি বলে টেস্ট খেলতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

ইডেন গার্ডেন্সে সাফল্য

ইডেন গার্ডেন্সে সাফল্য

কলকাতার ইডেন গার্ডেন্সে দেশের প্রথম গোলাপি বলের টেস্ট আয়োজন করে বিসিসিআই। ঐতিহাসিক ওই ম্যাচে বাংলাদেশকে ইনিংসে হারায় ভারত। ওই ম্যাচে দর্শক সমাগম দেখে মুগ্ধ হয়েছেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। গোলাপি বলের টেস্ট ফর্ম্যাট দেশের অন্যান্য প্রান্তে সফল হবে বলেও বিশ্বাস করেন মহারাজ।

অন্তত একটি টেস্টে

অন্তত একটি টেস্টে

গোলাপি বলের টেস্ট ফর্ম্যাটকে জনপ্রিয় করে তুলতে নতুন ভাবনা রয়েছে বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের মগজে। তিনি চান, দেশের মাটিতে আয়োজিত টেস্ট সিরিজগুলিতে অন্তত একটি করে ম্যাচ দিন-রাতের ফর্ম্যাটে খেলুন বিরাট কোহলিরা।

টেস্টের জনপ্রিয়তা বাড়বে

টেস্টের জনপ্রিয়তা বাড়বে

টেস্ট ক্রিকেটের প্রতি আকর্ষণ হারাচ্ছেন দেশের মানুষ। টেস্টের কৌলিন্য ফিরিয়ে আনতে গোলাপি বলের ফর্ম্যাট অপরিহার্য বলে মনে করেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর কথায়, কোনও ক্রিকেটারই দর্শক শূণ্য স্টেডিয়ামে টেস্ট খেলতে রাজি হবেন না। ইডেনে অনুষ্ঠিত হওয়া গোলাপি বলের ফর্ম্যাট আয়োজন নিয়ে নিজের অভিজ্ঞতা বিসিসিআই-কে তিনি জানাবেন বলে জানিয়েছেন মহারাজ।

কোহলির মত

কোহলির মত

গোলাপি বলের ফর্ম্যাটকে প্রাথমিক ভাবে আপন করে নিলেও তা নিয়মিত হোক, তেমনটা কিন্তু চান না ভারত অধিনায়ক বিরাট কোহলি। তাঁর কথায়, শুধু দিন-রাতের ফর্ম্যাট নয়, টেস্ট ক্রিকেটকে জনপ্রিয় করতে অন্যান্য অনেক কিছু প্রয়োজন।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Tuesday, December 3, 2019, 12:34 [IST]
Other articles published on Dec 3, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+