
অবসরের পর আবারও
২০০৮ সালে ক্রিকেটকে পাকাপাকি ভাবে বিদায় জানান সৌরভ গঙ্গোপাধ্যায়। দীর্ঘ ১১ বছর পর আবারও সেই ভারতীয় দলের কাছাকাছি পৌঁছে গেলেন বাংলার মহারাজ। যাঁর মেজাজটাই আসল রাজা। তাই বিসিসিআই-র সভাপতি হওয়ার দিনই ভারতীয় দলের ব্লেজার চাপিয়ে নিলেন সৌরভ। জানালেন, দীর্ঘদিন পর বেশ ভালো লাগছে।

তবে অনুভূতিটা আলাদা
যেদিন খেলোয়াড় হিসেবে প্রথম ভারতীয় ক্রিকেট দলের ব্লেজার গায়ে চাপিয়েছিলেন, সেই অনুভূতি তাঁর কাছে বরাবারই অন্যরকম ছিল বলে জানিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ততটা না হলেও বিসিসিআই সভাপতির চেয়ারে বসে আরও একবার টিম ইন্ডিয়ার ব্লেজার গায়ে চাপাতে পেরে তিনি খুশি বলেই জানিয়েছেন মহারাজ।

দায়িত্ব অন্যরকম
প্রেক্ষাপট এক হলেও ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক হয়ে তাঁর দায়িত্ব ছিল এক রকম। কমবেশি একই পরিস্থিতিতে বিসিসিআই-র সভাপতি হলেও, এক্ষেত্রে তাঁর দায়িত্ব অন্যরকম হবে বলেই মনে করেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

নির্বাচকদের সঙ্গে বসবেন
জাতীয় দলে কাদের নির্বাচন করা হবে, তা ঠিক করার দায়িত্ব নির্বাচকদের। তাঁদের কাজে তিনি হস্তক্ষেপ করবেন না বলেই জানিয়েছেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। তবে দল সম্পর্কে নির্বাচকদের ভাবনা কী, তা নিয়ে তাঁদের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন মহারাজ।


Click it and Unblock the Notifications
কোহলিকে সব রকম সাহায্যের বার্তা, অধিনায়কের সঙ্গে প্রেসিডেন্টের রসায়ন কেমন হবে জানালেন সৌরভ
দুর্নীতিমুক্ত বিসিসিআই গড়ার বার্তা দিলেন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়


















