বুমরা-রাহুল সংঘাতে হস্তক্ষেপ করবেন সৌরভ, কমিন্সকে নিয়েও মন্তব্য বিসিসিআই সভাপতির

உலகக் கோப்பை கிரிக்கெட்.... டிக்கெட் விற்பனை துவங்கியது...

জসপ্রীত বুমরা ও রাহুল দ্রাবিড় তথা ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির মধ্যে সংঘাত ইস্যুতে হস্তক্ষেপ করার বার্তা দিলেন বিসিসিআই সৌরভ গঙ্গোপাধ্যায়। এ ব্যাপারে তিনি দ্রাবিড়ের সঙ্গে কথা বললেন বলেও জানিয়েছেন মহারাজ। একই সঙ্গে ২০২০ আইপিএলে সর্বাধিক দর পাওয়া ক্রিকেটার প্যাট কমিন্সকে নিয়েও গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন বিসিসিআই সভাপতি।

বুমরার না

বুমরার না

ইংল্যান্ড থেকে পিঠের চোট সারিয়ে দেশে ফেরার পর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি বা এনসিএ-তে গিয়ে ফিটনেস ট্রেনিং করবেন না বলে জানিয়ে দিয়েছিলেন ভারতীয় ফাস্ট বোলার জসপ্রীত বুমরা। ফিট হতে ব্যক্তিগত প্রশিক্ষকের কাছে প্রস্তুতি সারেন বুমরা।

 এনসিএ-র না

এনসিএ-র না

চোট সারিয়ে ভারতীয় দলে ফেরার আগে জসপ্রীত বুমরাকে ফিটনেস পরীক্ষা দিতে হবে। বাধ্যতামূলক ওই পরীক্ষা তাঁকে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতেই দিতে হবে। কিন্তু বুমরার প্রত্যাখ্যানের জবাব 'না'-র মাধ্যমেই দিয়েছে এনসিএ। ভারতীয় ফাস্ট বোলারের ফিটনেস পরীক্ষা তাঁরা নেবেন না বলে জানিয়ে দিয়েছেন এনসিএ প্রধান রাহুল দ্রাবিড়।

কারণ খুঁজবেন সৌরভ

কারণ খুঁজবেন সৌরভ

ভারতীয় ফাস্ট বোলার জসপ্রীত বুমরা ও রাহুল দ্রাবিড় তথা এনসিএ-র মধ্যে সংঘাতের কারণ তিনি খুঁজবেন বলে আশ্বাস দিয়েছেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। বলেছেন, দেশের আন্তর্জাতিক ক্রিকেটারদের চারণক্ষেত্র হওয়া উচিত এনসিএ। এ ব্যাপারে কোনও ব্যবধান তৈরি হলে তিনি এনসিএ প্রধান রাহুল দ্রাবিড়ের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন মহারাজ।

মাত্র ২ মাস হয়েছে

মাত্র ২ মাস হয়েছে

সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছেন, মাত্র দুই মাস আগে তিনি বিসিসিআই-র সভাপতি হয়েছেন। তিনি দায়িত্ব নেওয়ার আগে জসপ্রীত বুমরাকে লন্ডনে চিকিৎসার জন্য পাঠানো হয়েছিল বলেও জানিয়েছেন মহারাজ। তাই পুরো বিষয়টি খতিয়ে না দেখে তাঁর পক্ষে এ ব্যাপারে কোনও কথা বলা সম্ভব নয় বলেও জানিয়েছেন বিসিসিআই সভাপতি।

 কমিন্স নিয়ে সৌরভ

কমিন্স নিয়ে সৌরভ

২০২০ আইপিএল নিলামে সাড়ে পনেরো কোটি টাকায় অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার প্যাট কমিন্সকে কিনেছে কলকাতা নাইট রাইডার্স। এই দর আইপিএলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। এ প্রসঙ্গে বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের মন্তব্য, সাম্প্রতিক কালে দুর্দান্ত ফর্মে আছেন কমিন্স। তাই চাহিদার থেকেই অজি বোলারের দর বেড়েছে বলে জানিয়েছেন মহারাজ।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Friday, December 20, 2019, 17:23 [IST]
Other articles published on Dec 20, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+