LIVE করোনার জেরে ইতালিতে বন্ধ সব খেলা, কেন্দ্রকে কর্নাটক সরকারের চিঠি

ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন। খেলার দুনিয়ার প্রতি মুহূর্তের আপডেট পেতে ফলো করুন মাইখেল বাংলার লাইভ আপডেট।

05:49 pm

দ্বিতীয় দিনের শেষে সৌরাষ্ট্রের স্কোর ৩৮৪/৮।

04:17 pm

৩৬৪ রানে অষ্টম উইকেট হারাল সৌরাষ্ট্র। ম্যাচে ফিরল বাংলা।

04:00 pm

চেতেশ্বর পূজারাকে ৬৬ রানে ফিরিয়ে দিলেন মুকেশ কুমার। সৌরাষ্ট্রের সপ্তম উইকেটের পতন।

03:48 pm

বিসিসিআই আইপিএলের প্লে-অফের পুরস্কার মূল্য অর্ধেক করার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে না বলে জানানো হয়েছে।

03:38 pm

ভাসাভাড়াকে ফিরিয়েছেন বাংলার স্পিনাক শাহবাজ আহমেদ।

03:37 pm

১০৬ রান করে আউট সৌরাষ্ট্রের অর্পিত ভাসাভাড়া। ২২৩ বলে ৬০ রান করে অপরাজিত রয়েছেন চেতেশ্বর পূজারা।

02:20 pm

রঞ্জি ট্রফির ফাইনালে বাংলার বিরুদ্ধে শতরান করলেন অর্পিত ভাসাভাড়া।

02:14 pm

আইপিএল বাতিল করার আর্জি জানিয়ে কেন্দ্র সরকারকে চিঠি লিখল কর্নাটক সরকার।

02:13 pm

চেতেশ্বর পূজারা ও অর্পিত ভাসাভাড়ার মধ্যে ১৩৪ রানের পার্টনারশিপ।

02:13 pm

রঞ্জি ট্রফির প্রথম ইনিংসে বাংলার বিরুদ্ধে বড় ইনিংস তৈরির পথে সৌরাষ্ট্র।

01:21 pm

পরিবারের সঙ্গে রঙের উৎসব পালন করলেন হার্দিক ও ক্রুনাল পান্ডিয়া।

01:20 pm

সৌরাষ্ট্রের ষষ্ঠ উইকেটের খোঁজে বাংলা।

01:19 pm

চেতেশ্বর পূজারা ও অর্পিত ভাসাভাড়া ১১০ রানের পার্টনারশিপ।

01:18 pm

প্রথম ইনিংসে ৩০০ রান পেরিয়ে গেল সৌরাষ্ট্র।

12:31 pm

অস্ট্রেলিয় লেজেন্ড মাইকেল ক্লার্ককে পাল্টা আক্রমণ করলেন নিউজিল্যান্ডের ফাস্ট বোলার ট্রেন্ট বোল্ট।

12:05 pm

১৯১ বলে ৭৩ রান করে অপরাজিত অর্পিত ভাসাভাড়া। ২৮ রানে খেলছেন চেতেশ্বর পূজারা।

12:04 pm

মধ্যাহ্নভোজের বিরতি পর্যন্ত সৌরাষ্ট্রের স্কোর ২৭৮/৫।

11:25 am

রাজকোটের পিচে যে বোলারদের জন্য কিছুই অবশিষ্ট নেই, তা কিন্তু বোঝা যাচ্ছে।

11:24 am

দুই ক্রিকেটারের মধ্যে ৭১ রানের পার্টনারশিপ।

11:24 am

সৌরাষ্ট্রের চেতেশ্বর পূজারা ও অর্পিত ভাসাভাড়ার পার্টনারশিপ ভাঙতে ব্যর্থ বাংলার বোলাররা।

11:01 am

অর্ধশতরান পূর্ণ করলেন সৌরাষ্ট্রের ব্যাটসম্যান অর্পিত ভাসাভাড়া।

11:01 am

অর্পিত ভাসাভাড়া ও চেতেশ্বর পূজারার মধ্যে অর্ধশতরান পার্টনারশিপ।

10:16 am

তাতেই বাংলা ও সৌরাষ্ট্রের মধ্যে লড়াই চলছে হাড্ডাহাড্ডি।

10:15 am

রাজকোটের পিচে অসমান বাউন্স পরিলক্ষিত।

09:33 am

রঞ্জি ট্রফির ফাইনালের দ্বিতীয় দিনে সৌরাষ্ট্রের হয়ে ব্যাট করতে নামলেন জাতীয় দলের তারকা চেতেশ্বর পূজারা।

09:32 am

লিটন দাস ও সৌম্য সরকারের ব্যাটে ভর করে জিম্বাবোয়ের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি জিতল বাংলাদেশ।

09:31 am

রঞ্জি ট্রফির ফাইনালের জন্য রাজকোটে তৈরি করা পিচ নিয়ে খুশি নন বাংলার কোচ অরুণলাল। বিসিসিআই-র দৃষ্টি আকর্ষণ করলেন তিনি।

09:31 am

রঞ্জি ট্রফির ফাইনালের দ্বিতীয় দিনে সৌরাষ্ট্রের পাঁচ ব্যাটসম্যানকে আউট করতে বদ্ধপরিকর বাংলা।

09:30 am

ভারত বনাম দক্ষিণ আফ্রিকার ওয়ান ডে সিরিজেও খেলা দেখতে আসা দর্শকদের ওপর বিধিনিষেধ আরোপ করতে পারে বিসিসিআই।

09:29 am

আইপিএল চলাকালীন খেলা দেখতেস আসা দর্শকদের ওপর বিধিনিষেধ আরোপ হতে পারে।

09:29 am

নোবেল করোনা ভাইরাসের জেরে ইতালিতে বন্ধ সব ধরনের খেলা।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Tuesday, March 10, 2020, 9:16 [IST]
Other articles published on Mar 10, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+