ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন। খেলার দুনিয়ার প্রতি মুহূর্তের আপডেট পেতে ফলো করুন মাইখেল বাংলার লাইভ আপডেট।
অকল্যান্ড ওপেন জিতলেন সেরেনা উইলিয়ামসন।
বিগ বাশ লিগে অস্ট্রেলিয় অল-রাউন্ডার মার্কাস স্টোইনিসের ৭৯ বলে ১৪৭। যা টুর্নামেন্টে সর্বোচ্চ।
২০১৯ বিশ্বকাপের সেমিফাইনালে রান আউট নিয়ে মুখ খুললেন মহেন্দ্র সিং ধোনি।
দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে রোহিত শর্মার পাশে কাকে ওপেন করতে দেখা যাবে, তা জানালেন না টিম ইন্ডিয়ার ব্যাটিং কোচ বিক্রম রাঠোর।
ভারত-অস্ট্রেলিয়া ওয়ান ডে সিরিজে রোহিত শর্মা বনাম ডেভিড ওয়ার্নারের লড়াই দেখার জন্য মুখিয়ে ডিন জোন্স।
অধিনায়ক রোহিত শর্মাকে ফুল-মার্কস দিলেন রিকি পন্টিং।
প্রিমিয়ার লিগে জিতল লিভারপুল ও সাউদাম্পটন।
প্রিমিয়ার লিগে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের বড় জয়।
৫ দিনের টেস্টের পক্ষে সওয়াল চেতেশ্বর পূজারার।
মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতের ১৫ জনের দল ঘোষণা করা হল।
আজ নিউজিল্যান্ড সফরের জন্য ভারতীয় দল ঘোষণা।
নিউজিল্যান্ড সফরের জন্য ভারতের দল ঘোষণার আগে ফিটনেস টেস্ট পাশ করতে ব্যর্থ হার্দিক পান্ডিয়া।
পলি উমড়িগড় পুরস্কার পেতে চলেছেন জসপ্রীত বুমরা ও পুনম যাদব।
দেশজুড়ে চলা পড়ুয়া বিক্ষোভ নিয়ে চিন্তায় ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাস্কর। দেশে ঐক্য বজায় রাখার আবেদন তাঁর।
আজ আইএসএলে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে খেলতে নামছে এটিকে।
আইএসএলে মুম্বই সিটি এফসি-কে হারাল ওড়িশা এফসি।
হার্দিক পান্ডিয়া কোনও ফিটনেস টেস্টে অকৃতকার্যত হননি বলে জানালেন তাঁর ট্রেনর।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সফরে ভারতীয় দলে ডাক পেতে পারেন পেসার নভদীপ সাইনি।