ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন। খেলার দুনিয়ার প্রতি মুহূর্তের আপডেট পেতে ফলো করুন মাইখেল বাংলার লাইভ আপডেট।
প্রয়াত ধনরাজনের জন্য ডার্বি, বল পায়ে মাঠে নামতে চলেছেন ব্যারেটো-মেহতাব। প্রদর্শনী ম্যাচ ১৯ ফেব্রুয়ারি মহামেডান মাঠে।
ক্যামেরার সামনে ধরা দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
দিনভর শ্যুটিং ফ্লোরে ব্যস্ত সৌরভ। পোস্টে কী লিখলেন দেখে নিন
View this post on InstagramIn front of camera .. whole day long ...
A post shared by SOURAV GANGULY (@souravganguly) on
ধোনিই ভারতের সর্বকালের সেরা অধিনায়ক, বললেন সুরেশ রায়না।
জসপ্রীত বুমরাহের খারাপ সময় পাশে দাঁড়ালেন নেহেরা। বলেন, চোট সারিয়ে প্রত্যাবর্তনের পর সেরা ফর্মে জসপ্রীতকে প্রত্যাশা করা ঠিক না।
অর্ধশতরান পূর্ণ হল মনোজ তিওয়ারির। রঞ্জি ট্রফির গুরুত্বপূর্ণ ম্যাচে পাঞ্জাবের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে ১০৭ রানে এগিয়ে বাংলা।
রঞ্জি ট্রফির গুরুত্বপূর্ণ ম্যাচে পাঞ্জাবের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে ৯৮ রানে এগিয়ে রয়েছে বাংলা।
টেস্টে কে ওপেন করবেন তা ভারতীয় টিম ম্যানেজমেন্ট ঠিক করবেন বলে জানালেন শুভমান গিল।
ম্যাচের দ্বিতীয় ইনিংসে ৭১ রানে এগিয়ে বাংলা।
রঞ্জি ট্রফির গুরুত্বপূর্ণ ম্যাচে পাঞ্জাবের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে মনোজ তিওয়ারি ও অর্নব নন্দীর মধ্যে অর্ধশতরানের পার্টনারশিপ।
রঞ্জি ট্রফির গুরুত্বপূর্ণ ম্যাচে পাঞ্জাবের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে ৪৫ রানে এগিয়ে রয়েছে বাংলা।
পাঞ্জাবের বিরুদ্ধে রঞ্জি ট্রফির গুরুত্বপূর্ণ ম্যাচের দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট হারিয়ে চাপে বাংলা। ক্রিজে রয়েছেন অভিজ্ঞ মনোজ তিওয়ারি। বাংলার লিড ৩৬ রানের।
মহেন্দ্র সিং ধোনিকেই ভারতের সর্বকালের সেরা অধিনায়ক বাছলেন সুরেশ রায়না।
ইমরান তাহিরকে টপকে টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার সর্বাধিক উইকেট শিকারি হলেন ডেল স্টেইন।
২০০০-র কুখ্যাত ম্যাচ ফিক্সিং কাণ্ডের অন্যতম অভিযুক্ত সঞ্জীব চাওলাকে ব্রিটেন থেকে ভারতে হস্তান্তরের প্রক্রিয়া শুরু।
ম্যাচের দ্বিতীয় ইনিংসে পাঞ্জাবের থেকে ৫ রানে এগিয়ে রয়েছেন মনোজ তিওয়ারিরা। ম্যাচে জিততে পাঞ্জাবের সামনে বড় রানের লিড তুলতে হবে বাংলাকে।
পাঞ্জাবের বিরুদ্ধে রঞ্জি ট্রফির গুরুত্বপূর্ণ ম্যাচের দ্বিতীয় ইনিংসের শুরুতেই দুই ওপেনারকে হারিয়ে চাপে বাংলা।
প্রথম ইনিংসে বাংলার থেকে ১৩ রানে এগিয়ে পাঞ্জাব।
রঞ্জি ট্রফিতে বাংলার দুর্দান্ত বোলিং। পাঞ্জাবকে ১৫১ রানে অল আউট করলেন শাহবাজ আহমেদরা।
দুঃসময়ে ভারতীয় ফাস্ট বোলার জসপ্রীত বুমরাহের পাশে দাঁড়ালেন প্রাক্তনী আশিষ নেহেরা।
আরসিবি-র সিদ্ধান্তে হতচকিত হয়েছেন সেই দলেরই সদস্য তথা দক্ষিণ আফ্রিকার লেজেন্ড এবি ডিভিলিয়ার্স।
বেঙ্গালুরু এফসি-র নাম পরিবর্তনের সিদ্ধান্তে অবাক অধিনায়ক বিরাট কোহলি।
বিয়ের সাত বছর পর স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের মুখে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ-জয়ী অধিনায়ক মাইকেল ক্লার্ক।
আইএসএলে মুম্বই সিটি এফসি-কে হারিয়ে ফের লিগ তালিকার শীর্ষে এফসি গোয়া।
এএফসি কাপের যোগ্যতা অর্জন পর্বে ভূটান পারো এফসি-কে ৯-১ গোলে হারাল বেঙ্গালুরু এফসি।
অম্বুডসম্য়ানের কার্য়কালের মেয়াদ শেষ। এই পদে নতুন ব্যক্তি নিয়োগ করবে বিসিসিআই।
ম্যাচে ১ উইকেট নিলেন ডেল স্টেইন।
লুঙ্গি এনগিদির দুর্দান্ত বোলিং-এ দক্ষিণ আফ্রিকার জয়।
প্রথম টি-টোয়েন্টিতে ইংল্য়ান্ডকে ১ রানে হারাল দক্ষিণ আফ্রিকা।