
ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন। খেলার দুনিয়ার প্রতি মুহূর্তের আপডেট পেতে ফলো করুন মাইখেল বাংলার লাইভ আপডেট।
২০০০-র ম্যাচ ফিক্সিং কেলেঙ্কারিতে দাউদ ইব্রাহিম জড়িত থাকতে পারে বলে মনে করে পুলিশ।
ক্রিকেটই তাঁর প্রথম ভালোবাসা। ভ্যালেন্টাইন্স ডে-র দিন জানালেন সচিন তেন্ডুলকর।
অল্পের জন্য অক্ষত থেকে গেল ভিভিএস লক্ষ্মণের একুশ বছরের রঞ্জি রেকর্ড।
লো স্কোরিং ম্যাচে ১১ উইকেট নিয়ে নায়ক শাহবাজ আহমেদ।
রঞ্জির ট্রফির গুরুত্বপূর্ণ ম্যাচে পাঞ্জাবকে ৪৮ রানে হারিয়ে কার্যত কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল বাংলা।
রঞ্জির ট্রফির গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলা ও পাঞ্জাবের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই। ম্যাচ জিততে বাংলার প্রয়োজন ২ উইকেট। পাঞ্জাবের প্রয়োজন ৫০ রান।
দেশের মাটিতে ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে হয়তো খেলতে পারবেন না নিউজিল্যান্ডের চোটগ্রস্ত ফাস্ট বোলার লোকি ফার্গুসন।
২০০০-র ম্যাচ ফিক্সিং কাণ্ডের অন্যতম চক্রী সঞ্জীব চাওলাকে জিজ্ঞাসাবাদ করতে পারে বিসিসিআই-র দুর্নীতি বিরোধী শাখা।
রঞ্জির ট্রফির গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলা ও পাঞ্জাবের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই। ম্যাচ জিততে বাংলার প্রয়োজন ৫ উইকেট। পাঞ্জাবের প্রয়োজন ১০৭ রান।
করোনা ভাইরাসের জন্য বড় ক্রীড়া টুর্নামেন্ট আয়োজন করতে পারবে না চিন।
রঞ্জির ট্রফির গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলার দুর্দান্ত বোলিং। মাত্র ৪৫ রানে পাঞ্জাবের ৫ উইকেটের পতন। ম্যাচ জয়ের থেকে ৫ উইকেট দূরে মনোজ তিওয়ারিরা।
নাম অপরিবর্তিতই থাকছে বিরাট কোহলির দলের।
জল্পনার অবসান ঘটিয়ে আইপিএল শুরুর মুখে নতুন লগো প্রকাশ করল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
রঞ্জির ট্রফির গুরুত্বপূর্ণ ম্যাচের চতুর্থ ইনিংসে পাঞ্জাবের ৩ উইকেট তুলে নিল বাংলা। ২ উইকেট নিলেন আকাশ দীপ। ম্যাচ জিততে আর ৭ উইকেট প্রয়োজন মনোজ তিওয়ারিদের।
রঞ্জি ট্রফির অন্য ম্যাচে মিজোরামকে এক ইনিংস ও ২১১ রানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছল গোয়া।
জবাবে দ্বিতীয় ইনিংসের শুরুতেই উইকেট হারিয়ে চাপে পাঞ্জাব।
পাঞ্জাবের সামনে ১৯০ রানের লক্ষ্য ছুঁড়ে দিলেন মনোজ তিওয়ারিরা।
রঞ্জি ট্রফির গুরুত্বপূর্ণ ম্যাচে দ্বিতীয় ইনিংসে ২০২ রানে অল-আউট হল বাংলা।
আজ আইএসএলের গুরুত্বপূর্ণ ম্যাচে নর্থইস্ট ইউনাইটেডের মুখোমুখি ওড়িশা এফসি।
নিউজিল্যান্ডে বিশ্বের এক নম্বর টেস্ট দল হিসেবে খেলতে চায় ভারত। বললেন টিম ইন্ডিয়ার হেড কোচ রবি শাস্ত্রী।
আইএসএলের গুরুত্বপূর্ণ ম্যাচে হায়দরাবাদ এফসি-র বিরুদ্ধে ড্র করল জামশেদপুর এফসি।
ভারতের অনূর্ধ্ব ১৯ তারকা যশস্বী জয়সওয়ালের বিশ্বকাপ সেরা ক্রিকেটারের পুরস্কার ভেঙে গিয়েছে।
অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনালে ভারত ও বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে ঘাত-প্রতিঘাত নিয়ে প্রতিক্রিয়া লেজেন্ড কপিল দেবের। আক্ষেপের সুরে বললেন, ক্রিকেট আর ভদ্রলোকের খেলা নেই।
নিউজিল্যান্ডের মাটিতে প্রস্তুতি ম্যাচে চেতেশ্বর পূজারা ও হনুমা বিহারীর অর্ধশতরান।
নিউজিল্যান্ডের মাটিতে প্রস্তুতি ম্যাচে শূন্য করে আউট হলেন পৃথ্বী শ ও শুভমান গিল। ব্যর্থ হলেন মায়াঙ্ক আগরওয়ালও।