LIVE ২৪ এপ্রিল জন্মদিন, তবে এই কারণে এবার আর জন্মদিন পালন করবেন না সচিন

இன்று 4 வது ஒருநாள் போட்டி... தொடரை வெல்லுமா இந்தியா

ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন, আইপিএলে করোনার প্রভাব থেকে অলিম্পিক, বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে ভারত অধিনায়ক বিরাট কোহলি সহ খেলার দুনিয়ার প্রতি মুহূর্তের আপডেট পেতে ফলো করুন মাইখেল বাংলার লাইভ আপডেট।

10:07 pm

শুক্রবার ২৪ এপ্রিল ৪৭ বছরে পা রাখতে চলেছেন সচিন। করোনা-যোদ্ধাদের প্রতি সম্মান জানাতেই এবার আর পাঁচটা দিনের মতো করেই জন্মদিন কাটাবেন বলে বন্ধুমহলে জানিয়েছেন ক্রিকেটঈশ্বর।

10:06 pm

দেশের করোনা সংকটের এমন উদ্বেগজনক অবস্থায় আর জন্মদিন সেলিব্রেট করতে চান না সচিন তেন্ডুলকর।

10:05 pm

বাইশ গজকে বিদায় জানানো পর পরিবারে ছেলে-মেয় স্ত্রী ও মায়ের সঙ্গে জন্মদিন সেলিব্রেশনে মেতে ওঠেন।

10:04 pm

খেলোয়াড় জীবনে সতীর্থ ক্রিকেটারদের সঙ্গে জন্মদিন সেলিব্রেট করতেন সচিন।

09:44 pm

ইংল্যান্ডের মাটিতে জেমস অ্যান্ডারসনকে সামলানো খুব চ্যালেঞ্জের। বললেন ভারতীয় টেস্ট দলের সহঅধিনায়ক অজিঙ্ক রাহানে।

09:43 pm

বছর শেষে ভারতের অস্ট্রেলিয়া সফরের জন্য মুখিয়ে রয়েছি, বললেন রোহিত শর্মা।

09:03 pm

দলকে বাঁচাতেই বল বিকৃতির দায় নিজের কাঁঝে নিয়েছিলেন স্টিভ স্মিথ। এমনই দাবি করলেন ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার অ্যান্ড্রু ফ্লিনটক।

08:31 pm
Mykhel

জল্পনার অবসান। শেষ পর্যন্ত আইএসএলের দল কেরালা ব্লাস্টার্সের কোচ হিসেবে নিযুক্ত হলেন আইলিগ জয়ী স্প্যানিশ কোচ কিবু ভিকুনা।

08:03 pm

আইসোলেশন ব্যাটিং অনুশীলনে ব্যস্ত স্টিভ স্মিথ।

08:02 pm

করোনা লকডাউনে ৭ বছরের এক রত্তি মেয়ের ব্যাটিং ভিডিও ভাইরাল।

06:41 pm
Mykhel

২২ বছর আগে ২২ এপ্রিল শারজায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৩১ বলে ১৪৩ রানে ইনিংস খেলে মরু-ঝড় তুলেছিলেন সচিন তেন্ডুলকর

06:31 pm

বিশ্বকাপের আগে রোদ, বাতাস এবং সবুজ ঘাসে গা ঘামোনো প্রয়োজন। করোনায় কারণে দীর্ঘ দিন ধরে প্রস্তুতি নেই। তাই বিশ্বকাপের আগে প্রস্তুতির জন্য সময় দেওয়ার আবেদন রোহিতের

06:29 pm

করোনার কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে কিনা সেই নিয়ে সংশয় রয়েছে।

05:51 pm

করোনা লকডাউনে কীভাবে দিন কাটাচ্ছেন শুভমান গিল, দেখুন

04:52 pm

আইপিএলে দিল্লি দলের হয়ে ট্রেনিংয়ে দেরীতে পৌঁছানোর জন্য রিকি পন্টিংয়ের থেকে বকা খেয়েছিলেন, বললেন পৃথ্বী শ।

03:31 pm
Mykhel

লকডাউনে বাড়িতে বসে কম্পিউটার গেমসে ফুটবল খেলছেন জসপ্রীত বুমরাহ

03:16 pm

আইপিএল নিয়ে অনিশ্চয়তা অব্যাহত।

03:16 pm

সৌরভ গঙ্গোপাধ্যায় ও মহেন্দ্র সিং ধোনির থেকে অধিনায়ক হিসেবে অনিল কুম্বলেকে এগিয়ে রাখলেন ভারতের প্রাক্তন ওপেনার গৌতম গম্ভীর।

02:14 pm

১৯৯৮ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শারজাহ-তে ঝড় তুলেছিলেন মাস্টার ব্লাস্টার।

02:14 pm

২২ বছর আগে আজকেরই দিনে শারজাহ-তে ঐতিহাসিক শতরান এসেছিল সচিন তেন্ডুলকরের ব্যাট থেকে।

01:27 pm

হাই-প্রেসার ম্যাচের উদাহরণ দিতে ১৯৯৩ সালের হিরো কাপ সেমিফাইনালের উদাহরণ দিলেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর।

01:27 pm

২০০২ ন্যাটওয়েস্ট ট্রফির ফাইনালে কেন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ মানেননি, পরের বলে ছক্কা হাঁকিয়ে জানিয়েছিলেন মহম্মদ কাইফ।

12:34 pm

করোনা ভাইরাসের জেরে উদ্ভুত কঠিন পরিস্থিতিতে সতীর্থ বক্সারের পাশে দাঁড়ালেন বিজেন্দ্র সিং ও মনোজ কুমার।

12:33 pm

করোনা ভাইরাসের বিরুদ্ধে মোকাবিলায় অর্থ সংগ্রহে নিজের ২০১৯ বিশ্বকাপ খেলা ব্যাট নিলামে তুললেন বাংলাদেশের অল রাউন্ডার শাকিব আল হাসান।

11:56 am

আগামী মরশুমে এটিকে মোহনবাগান নাম নিয়ে এএফসি কাপও খেলতে পারবে সবুজ-মেরুণ শিবির।

11:55 am

আই লিগ চ্যাম্পিয়ন মোহনবাগানের ঘরে ট্রফি পৌঁছবে দেরিতে।

11:55 am

টেলি কনফারেন্সিং-র মাধ্যমে বুধবার ফেডারেশনের সঙ্গে বৈঠকে বসছে আইএসএল কমিটি।

11:54 am

ইস্টবেঙ্গল আইএসএল খেলবে কিনা, আভাস পাওয়া যাবে বুধবারের বৈঠকে।

11:14 am

করোনা ভাইরাসের জন্য মরশুম বাতিল করতে চলেছে ডাচ ফুটবল অ্যাসোসিয়েশন।

11:13 am

করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে খেলোয়াড়দের জন্য রিলিফ ফান্ড তৈরি করতে চলেছে টেনিস অথরিটিস।

11:11 am

২০২০ টোকিও অলিম্পিক আয়োজনের সঙ্গে যুক্ত ব্যক্তি করোনা আক্রান্তের সঙ্গে সংযুক্ত।

11:09 am

স্ত্রী অনুষ্কা শর্মার কাছ থেকে ধৈর্য্যশীল হওয়ার মন্ত্র পেয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি।

09:33 am

করোনা ভাইরাসের জেরে নিচু স্তরের লিগ ও অন্যান্যা ক্রীড়া ইভেন্টে জন্য ২০০ মিলিয়ন ইউরো অনুদান লা লিগার।

09:31 am

ব্রায়ান লারাকে বাঘ বলে সম্বোধন করলেন পাকিস্তানের প্রাক্তন অল রাউন্ডার সাহিদ আফ্রিদি।

09:31 am

রাজ্য দল থেকে প্রত্যাখ্যাত হয়ে সারা রাত ঘুমোতে পারেননি টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি। এ কথা জানিয়েছেন তিনি নিজে।

09:30 am

করোনা ভাইরাসের প্রভাবে ফাঁকা স্টেডিয়ামে ম্যাচ আয়োজন করতে চায় না বিসিসিআই ও এআইএফএফ।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Wednesday, April 22, 2020, 9:15 [IST]
Other articles published on Apr 22, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+