ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন। খেলার দুনিয়ার প্রতি মুহূর্তের আপডেট পেতে ফলো করুন মাইখেল বাংলার লাইভ আপডেট।
বাংলার হয়ে দারুণ ব্যাটিং করলেন অভিষেক রমন (৬৭), শ্রীবতস্য গোস্বামী (৭৮) ও শাহবাজ আহমেদ (৫২)।
দুর্দান্ত ব্যাটিং বাংলার। রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালের চতুর্থ দিনের শেষে দ্বিতীয় ইনিংসে বাংলার স্কোর ৭ উইকেটের বিনিময়ে ৩৬১। ওড়িশার থেকে ৪৪৩ রানে এগিয়ে মনোজ তিওয়ারিরা।
রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে ওড়িশার বিরুদ্ধে বাংলার সাড়ে তিনশো রানের লিড।
ওড়িশার বিরুদ্ধে বড় লিগ গড়ার পথে বাংলা।
ওড়িশার বিরুদ্ধে রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে বাংলার উইকেটরক্ষক শ্রীবতস্য গোস্বামীর অর্ধ-শতরান।
৬৭ রান করে আউট হলেন বাংলার অভিষেক রমন। বাংলার পঞ্চম উইকেটের পতন।
রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে ওড়িশার বিরুদ্ধে দুর্দান্ত অর্ধশতরান অভিষেক রমন। বড় লিডের দিকে মনোজ তিওয়ারিরা।
৪ উইকেট পরে যাওয়া বাংলার হয়ে ব্যাট করছেন শ্রীবস্য গোস্বামী ও অভিষেক রমন।
ওড়িশার বিরুদ্ধে রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালের দ্বিতীয়য় ইনিংসে বড় লিডের দিকে এগোচ্ছে বাংলা।
ওয়েলিংটন টেস্টের দ্বিতীয় ইনিংসে লড়ছে ভারত। তৃতীয় দিনের শেষে ভারতের স্কোর ১৪৪/৪। ২৫ রানে অপরাজিত অজিঙ্ক রাহানে। ১৫ রানে খেলছেন হনুমা বিহারী।
আজ টি-টোয়েন্টি বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার মহিলা ক্রিকেট দল।
মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারাল নিউজিল্যান্ড।
আজ আই লিগে ইস্টবেঙ্গলের ম্যাচ। জয় চান সমর্থকরা।
ওয়েলিংটনে ভারতের হয়ে ম্যাচ বাঁচাতে লড়ছেন অজিঙ্ক রাহানে ও চেতেশ্বর পূজারা।
ওড়িশার বিরুদ্ধে রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে পরপর উইকেট হারিয়ে চাপে বাংলা। আউট মনোজ তিওয়ারি ও অনুষ্টুপ মজুমদার।
দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ বিরাট কোহলি। মাত্র ১৯ রান করে আউট হলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৪ উইকেট হারিয়ে চাপে ভারত।
৫৮ রান করে আউট মায়াঙ্ক আগরওয়াল।
৩ উইকেট হারিয়েছে বাংলা। ম্যাচে চলছে হাড্ডাহাড্ডি লড়াই।
ওড়িশার বিরুদ্ধে রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে চতুর্থ দিনের শুরুতেই মনোজ তিওয়ারির উইকেট হারিয়ে চাপে বাংলা।
দ্বিতীয় ইনিংসে মায়াঙ্ক আগরওয়ালকে সঙ্গ দিতে ক্রিজে রয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি।
৫ উইকেট নেন ভারতীয় পেসার ইশান্ত শর্মা। একটি করে উইকেট নেন মহম্মদ শামি ও জসপ্রীত বুমরাহ। স্পিনার রবীচন্দ্রন অশ্বিন নেন ৩ উইকেট।
ভারতের ১৬৫-র জবাবে প্রথম ইনিংসে ৩৪৮ করে অল আউট হয় নিউজিল্যান্ড।
২ উইকেটের পতন ঘটেছে ভারতের।
ফের ব্যর্থ পৃথ্বী শ ও চেতেশ্বর পূজারা।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়েলিংটন টেস্টের তৃতীয় দিনে মায়াঙ্ক আগরওয়ালের অর্ধশতরান।