
ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন, আইপিএলে করোনার প্রভাব থেকে অলিম্পিক, বিসিসিআই সভপতি সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে ভারত অধিনায়ক বিরাট কোহলি, মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকরের সহ খেলার দুনিয়ার প্রতি মুহূর্তের আপডেট পেতে ফলো করুন মাইখেল বাংলার লাইভ আপডেট।
১৯৯৮ সালে কীভাবে সচিন তেন্ডুলকর অস্ট্রেলিয়ার বোলিং-কে খুন করেছিলেন, স্মরণ করলেন ডেমিয়েন ফ্লেমিং।
মায়ের আশীর্বাদ নিয়ে ৪৭তম জন্মদিন শুরু করেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর।
আসন্ন মরশুমে হয়তো আইএসএল খেলতে পারবে না ইস্টবেঙ্গল।
আই লিগ জয়ী কোচ কিবু ভিকুনাকে অভিনব ফেয়ারওয়েল গিফ্ট দিলেন মোহনবাগানের সমর্থকরা।
এশিয়া কাপের সূচি পরিবর্তন তারা মেনে নেবে না বলে জানাল পাকিস্তান ক্রিকেট বোর্ড।
তরুণ শুভমান গিলকে ভারতীয় ক্রিকেটের ভবিষ্যত বললেন টিম ইন্ডিয়ার সহ অধিনায়ক রোহিত শর্মা।
২২ বছর আগে আজকেরই দিনে শারজাহ-তে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুর্দান্ত শতরান করেছিলেন সচিন তেন্ডুলকর। ওই ম্যাচ জিতেওছিল ভারত।
২০৩০ এশিয়ান গেমস আয়োজনের জন্য বি়ড করল সৌদি আরব ও কাতার।
সচিন তেন্ডুলকরকে তাঁর ৪৭তম জন্মদিনের শুভেচ্ছা জানালেন সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে বিরাট কোহলি।
এমন কিছু কর, যাতে মানুষ মনে রাখে। পার্থিব প্যাটেলকে বলেছিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক তথা বর্তমান বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।
চেন্নাই সুপার কিংসের সাজঘর ঠাণ্ডা। কিন্তু মুম্বই ইন্ডিয়ান্সের সাজঘরের চিত্র অন্যরকম থাকে বলে মত দুই দলে খেলা হরভজন সিং-র।
কেএল রাহুলের ব্যাটিং দেখলে চোখ জুড়িয়ে যায়, বললেন রোহিত শর্মা।
মহেন্দ্র সিং ধোনির আন্তর্জাতিক কেরিয়ারের ভবিষ্যত নিয়ে তাঁর কাছে কোনও তথ্য নেই বলে জানালেন টিম ইন্ডিয়ার সহ অধিনায়ক রোহিত শর্মা।
বর্তমান ভারতীয় দলে আত্মবিশ্বাসের অভাব রয়েছে বলে মনে করেন ভারতের প্রাক্তন অফ স্পিনার হরভজন সিং।
ফাঁকা স্টেডিয়ামে ক্রিকেট ম্যাচ আয়োজন করার পক্ষপাতি নন সচিন তেন্ডুলকর।
সচিন তেন্ডুলকরের সেরা ইনিংস কোনগুলি। মাস্টার ব্লাস্টারের জন্মদিনে তাঁকে নিয়ে প্রশ্ন আইসিসি-র।
Happy birthday to Sachin Tendulkar, the most prolific batsman of all time!
— ICC (@ICC) April 24, 2020
To celebrate, we will give you the opportunity to vote for his top ODI innings in a bracket challenge!
Stay tuned to join the celebrations 🎂 pic.twitter.com/3orof9LAvs
২০০৮ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট শতরান করেছিলেন সচিন তেন্ডুলকর। সেই ইনিংস তিনি মুম্বই হামলায় নিহত ও আহতদের সমর্পণ করেছিলেন। সেই ইনিংসের ঝলক টুইট করে মাস্টার ব্লাস্টারকে শুভেচ্ছা জানাল বিসিসিআই।
As the Master Blaster @sachin_rt turns 47, we relive one of his glorious knocks against England in 2008.
— BCCI (@BCCI) April 23, 2020
He dedicated this ton - 41st in Test cricket, to the victims of 26/11 Mumbai terror attack.
Here's wishing the legend a very happy birthday 🍰 🎁 🎂 #HappyBirthdaySachin pic.twitter.com/dgBdlbCtU7
করোনা ভাইরাসের বিরুদ্ধে সামনে থেকে লড়াই করা যোদ্ধাদের সম্মান জানাতে তিনি নিজে জন্মদিন পালনে অরাজি থাকলেও, সচিন তেন্ডুলকরকে শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছেন ফ্যানরা।
আজ মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকরের ৪৭তম জন্মদিন।