LIVE মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে ১৪২ তুলল ভারতের মহিলা ক্রিকেট দল

ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন। খেলার দুনিয়ার প্রতি মুহূর্তের আপডেট পেতে ফলো করুন মাইখেল বাংলার লাইভ আপডেট।

06:12 pm

বাংলাদেশের বিরুদ্ধে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪২ রান তুলল ভারতের মহিলা ক্রিকেট দল।

05:50 pm

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে ৬ উইকেট হারিয়ে চাপে ভারতের মহিলা ক্রিকেট দল।

05:18 pm

আউট তানিয়া ভাটিয়া, শাফালি বর্মা ও অধিনায়ক হরমনপ্রীত কৌর।

05:17 pm

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে ৩ উইকেট হারাল ভারতের মহিলা ক্রিকেট দল।

05:16 pm

অন্ধ্রপ্রদেশের সঙ্গে ম্যাচ ড্র করে রঞ্জি ট্রফির সেমিফাইনালে পৌঁছে গিয়েছে সৌরাষ্ট্র।

05:15 pm

জম্মু-কাশ্মীরকে হারিয়ে রঞ্জি ট্রফির সেমিফাইনালে পৌঁছেছে কর্নাটক। শেষ চারে তাদের প্রতিপক্ষ বাংলা।

05:14 pm

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে ২ উইকেট হারিয়ে বড় রান করার পথে ভারতের মহিলা ক্রিকেট দল।

04:11 pm

টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ লিগের ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে টসে হারাল ভারতীয় মহিলা ক্রিকেট দল। আগে ব্যাট করবেন হরমনপ্রীত কৌররা।

04:02 pm

দিনের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের মুখোমুখি ভারতের মহিলা ক্রিকেট দল।

04:02 pm

টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় গ্রুপ লিগের ম্যাচে শ্রীলঙ্কাকে হারাল অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট দল।

03:21 pm

আহমেদাবাদের মোতেরা স্টেডিয়ামে মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর ও ভারত অধিনায়ক বিরাট কোহলির নাম উল্লেখ করলেন ডোনাল্ড ট্রাম্প।

02:33 pm

রঞ্জি ট্রফির সেমিফাইনালে যাওয়ার মুখে কর্নাটক ও সৌরাষ্ট্র।

02:33 pm

কটকে খারাপ আলোর জন্য বন্ধ পঞ্চম দিনের খেলা। ম্যাচের প্রথম ইনিংসে এগিয়ে থাকার সৌজন্যে রঞ্জি ট্রফির সেমিফাইনালে পৌঁছল বাংলা।

01:52 pm

দশ বছর আগে আজকেরই দিনে ওয়ান ডে-তে প্রথম দ্বিশতরান এসেছিল। নজির গড়েছিলেন সচিন তেন্ডুলকর।

01:18 pm

রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে বড় জয়ের পথে সৌরাষ্ট্র।

01:17 pm

বিশ্বের সর্ববৃহৎ ক্রিকেট স্টেডিয়ামে পৌঁছলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। স্টেডিয়ামে বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ও।

12:45 pm

রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে জম্মু-কাশ্মীরের সামনে জয়ের জন্য ৩৩১ রানের লক্ষ্য দিল কর্নাটক।

12:42 pm

চোট সারিয়ে ফিট হয়ে ওঠা হার্দিক পান্ডিয়া ডিওয়াই পাটিল টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলবেন।

12:10 pm

১০০তম টেস্ট জয় দুর্দান্ত ভাবে পালন করল নিউজিল্যান্ড।

11:38 am

পরের ম্যাচেই ভারত ঘুরে দাঁড়াবে বলেও দাবি অধিনায়কের।

11:38 am

নিউজিল্যান্ডের বিরুদ্ধে হার ও নিজের পারফরম্যান্স নিয়ে চিন্তিত নন বিরাট কোহলি।

11:05 am

২১ মার্চ থেকে আইপিএল ২০২০-র জন্য প্রস্তুতি শুরু করবে গোটা আরসিবি দল।

11:04 am

রঞ্জি ট্রফির অন্য কোয়ার্টার ফাইনালে জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে জয়ের কাছে কর্নাটক।

11:03 am

কটকে কম আলোর জন্য বন্ধ বাংলা বনাম ওড়িশার রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালের ম্যাচ। কোনও উইকেট না হারিয়ে ৪০ রানে ব্যাট করছে ওড়িশা। ম্যাচ জিততে তাদের প্রয়োজন ৪১৬ রান।

10:13 am

চতুর্থ ইনিংসে ওখনও ওড়িশার কোনও উইকেট নিতে পারেনি বাংলা।

09:41 am

রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে ওড়িশাকে ৪৫৬ রানের লক্ষ্য দিয়েছে বাংলা। ব্যাট করতে নেমেছে হোম টিম।

09:39 am

অনুষ্ঠানে থাকবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

09:39 am

আহমেদাবাদের মোতারায় নবরূপে গড়ে ওঠা মোতারা স্টেডিয়ামের উদ্বোধন করবেন আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প।

09:29 am

আজ মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের মুখোমুখি হবে ভারত।

09:28 am

কোরোনা ভাইরাসের আতঙ্কে ইতালিতে চারটি ফুটবল ম্যাচ বাতিল করা হয়েছে।

09:27 am

আজ রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালের পঞ্চম দিনের খেলা। জয়ের দোরগোড়ায় বাংলা।

09:26 am

২৯ ফেব্রুয়ারি ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট খেলবে ভারত।

09:26 am

চারটি আইসিসি টুর্নামেন্টে নিউজিল্যান্ডের বিরুদ্ধে চার বার হারল ভারত।

09:25 am

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম হার ভারতের।

09:25 am

২ ম্যাচের টেস্টে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল নিউজিল্যান্ড।

09:24 am

ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১০ উইকেটের হার হজম করতে হল ভারতীয় ক্রিকেট দলকে।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Monday, February 24, 2020, 9:23 [IST]
Other articles published on Feb 24, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+