LIVE পৃথ্বী শ-কে ফিট বলে ঘোষণা রবি শাস্ত্রীর, আনফিট ইশান্ত শর্মা অনিশ্চিত

ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন। খেলার দুনিয়ার প্রতি মুহূর্তের আপডেট পেতে ফলো করুন মাইখেল বাংলার লাইভ আপডেট।

04:56 pm

টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ বি-র গুরুত্বপূর্ণ ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে পরাজিত পাকিস্তানের মহিলা ক্রিকেট দল।

04:12 pm

ইংল্যান্ডের বিরুদ্ধে পর্যুদস্ত পাকিস্তানের মহিলা ক্রিকেট দল। ৬ উইকেট হারিয়ে হারের অপেক্ষায় বিসমা মারুফরা।

03:53 pm

ইংল্যান্ডের বিরুদ্ধে ৪ উইকেট হারিয়ে ধুঁকছে পাকিস্তানের মহিলা ক্রিকেট দল।

03:47 pm

ম্যাচ জিততে ১১৭ রান প্রয়োজন পাকিস্তানের।

03:47 pm

৩ উইকেট হারিয়ে চাপে পাকিস্তানের মহিলা ক্রিকেট দল।

03:33 pm

ইংল্যান্ডের দেওয়া ১৫৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম উইকেট হারাল পাকিস্তানের মহিলা ক্রিকেট দল।

03:06 pm

টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ বি-র গুরুত্বপূর্ণ ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ১৫৮ রান তুলল ইংল্য়ান্ডের মহিলা ক্রিকেট দল।

02:21 pm

ইংল্য়ান্ডের মহিলা ক্রিকেট দলের তৃতীয় উইকেটের পতন। লড়ছে পাকিস্তান।

02:07 pm

পাকিস্তানের বিরুদ্ধে ২ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ডের মহিলা ক্রিকেট দল।

01:48 pm

টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ বি-র গুরুত্বপূর্ণ ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ব্যাট করতে নেমে এক উইকেট হারিয়েছে ইংল্যান্ডের মহিলা ক্রিকেট দল।

01:47 pm

টোকিও অলিম্পিকে অংশ নিতে চলা আর্জেন্টিনার জ্যাভলিন থ্রোয়ার ব্রাইয়ান টোলেডোর বাইক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে।

01:08 pm

টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ বি-র গুরুত্বপূর্ণ ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।

01:08 pm

শ্রীলঙ্কার বিরুদ্ধে গ্রুপ ম্যাচের পর ভারতের মহিলা ক্রিকেট দল বিশ্বকাপের সেমিফাইনাল নিয়ে ভাববে বলে জানালেন অধিনায়ক হরমনপ্রীত কৌর।

01:06 pm

চার দিনের টেস্টের বিরুদ্ধে কথা বললেন ভারতের প্রাক্তন স্পিন লেজেন্ড অনিল কুম্বলে।

12:31 pm

প্রোটিয়া শিবিরে হয়ে দুর্দান্ত শতরান করেন ওপেনার লিজেলে লি।

12:30 pm

টি-টোয়েন্টি বিশ্বকাপে নবাগত থাইল্যান্ডকে ১১৩ রানে হারাল দক্ষিণ আফ্রিকার মহিলা ক্রিকেট দল।

12:27 pm

থাইল্যান্ডের বিরুদ্ধে জয়ের দোরগোড়ায় দক্ষিণ আফ্রিকার মহিলা ক্রিকেট দল।

12:26 pm

গোড়ালির চোট ফের ভোগাতে শুরু করায় ক্রাইস্টচার্চে ভারতীয় দলের হয়ে নাও খেলতে পারেন গত ম্যাচ ৫ উইকেট নেওয়া ইশান্ত শর্মা।

11:37 am

আগে ব্যাট করে ২০ ওভারে ১৯৫ রান তোলে দক্ষিণ আফ্রিকা। জবাবে ব্যাটিং বিপর্যয়ের মুখে থাইল্যান্ড।

11:36 am

টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বড় হারের পথে নবাগত থাইল্যান্ড।

10:14 am

ভারতীয় দল টেস্টকেই প্রাধান্য দিচ্ছে বলে জানালেন টিম ইন্ডিয়ার হেড কোচ রবি শাস্ত্রী।

10:13 am

ফিট পৃথ্বী শ, ক্রাইস্টচার্চ টেস্টে খেলবেন বলে জানিয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক রবি শাস্ত্রী।

09:36 am

রবিবারের সেমিফাইনালের প্রথম লেগে বেঙ্গালুরু এফসি-র মুখোমুখি হবে এটিকে।

09:36 am

শনিবার আইএসএলের প্রথম সেমিফাইনাল। প্রথম লেগে মুখোমুখি হবে এফসি গোয়া ও চেন্নাইয়ান এফসি।

09:35 am

শনিবার থেকে শুরু হচ্ছে রঞ্জি ট্রফির সেমিফাইনাল। কর্নাটকের মুখোমুখি বাংলা। গুজরাতের মুখোমুখি সৌরাষ্ট্র। ম্যাচ ঘিরে চাপা উত্তেজনা।

09:34 am

সিরিজে সমতা ফেরাতে ম্যাচ জিততেই হবে ভারতকে। এই ম্যাচেই ল্যান্ডমার্ক তৈরি করতে পারেন ইশান্ত শর্মা ও মায়াঙ্ক আগরওয়াল।

09:33 am

শনিবার ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট খেলতে নামছে ভারত।

09:32 am

দুবাই ওপেনের সেমিফাইনালে পৌঁছলেন নোভাক জকোভিচ।

09:32 am

করোনা ভাইরাসের দাপটে অলিম্পিকেরল আগে কোরিয়ায় ভারতীয় শ্যুটারদের অনুশীলন বাতিল।

09:31 am

অলিম্পিয়াকসের কাছে হেরে ইউরোপা লিগ থেকে ছিটকে গেল আর্সেনাল।

09:30 am

সচিন তেন্ডুলকরের থেকে ব্রায়ান লারাকে বল করা কঠিন ছিল বলে জানালেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ফাস্ট বোলার গ্লেন ম্যাকগ্রা।

09:29 am

আইপিএলে মহেন্দ্র সিং ধোনির খেলা দেখার অপেক্ষায় কপিল দেব।

09:29 am

ক্লান্ত মনে হলে প্রয়োজনে ভারতীয় ক্রিকেটারদের আইপিএল না খেলার পরামর্শ কপিল দেবের।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Friday, February 28, 2020, 9:27 [IST]
Other articles published on Feb 28, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+