
ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন। খেলার দুনিয়ার প্রতি মুহূর্তের আপডেট পেতে ফলো করুন মাইখেল বাংলার লাইভ আপডেট।
১২ মার্চ থেকে ওডিআই সিরিজ শুরু। ভারতের বিরুদ্ধে ৩ ম্যাচের ওডিআই সিরিজের জন্য ঘোষিত প্রোটিয়া দল একনজরে- কুন্টন ডি'কক(অধিনায়ক ও উইকেটকিপার), তেম্বা বাহুমা, ভান ডার ডুসেন, ফ্যাফ ডুপ্লেসি, কাইল ভার্নাইন, হেনরিচ ক্লাসেন, ডেভিড মিলার, অ্যান্ডিলে ফেহলুকোওয়া, লুঙ্গি এনগিদি, লুথো সিপামলা, বেহুরান হেন্ডরিক্সস, অ্যানরিচ নর্টজে, জর্জ লিন্ডে, কেশব মহারাজ, জন জন স্মাটস।
আজলান শাহ কাপ হকি টুর্নামেন্টটি করোনাভাইরাসের কারণে স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে
ব্যাট হাতে প্রস্তুতিতে নেমে পড়লেন মহেন্দ্র সিং ধোনি।
ROAR your whistles loud and clear🥳
— Whistle Podu Army ® - CSK Fan Club (@CSKFansOfficial) March 2, 2020
Thala MS Dhoni is back in action after a long wait of 264 days!💛🦁#WhistlePodu #Yellove @ChennaiIPL pic.twitter.com/jCuoKo6ca5
অসুস্থ পি কে বন্দ্যোপাধ্যায়, রয়েছেন ভেন্টিলেশনে। হঠাৎই প্রাক্তন ফুটবলারের ফের শারীরিক অবস্থার অবনতি
বিশ্ব হকি ব়্যাঙ্কিংয়ে চার নম্বরে উঠে এল ভারত। হকিতে এটাই ভারতের সর্বকালের সেরা ব়্যাঙ্কিং।
বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে ৯ জুন ভারত বনাম আফগানিস্তানের ম্যাচটি আয়োজনের সুযোগ পেল কলকাতা
কলকাতায় ফের বসতে চলেছে ফুটবল বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ
বাংলার ফাইনালে যেতে ৭ উইকেট প্রয়োজন।
রঞ্জি সেমি তৃতীয় দিনের খেলা শেষ। ৯৮ রানে ৩ উইকেট হারিয়েছে কর্ণাটক। বাংলার থেকে দ্বিতীয় ইনিংসে তারা এখনও ১৫৪ রানে পিছিয়ে।
১২ মার্চ থেকে প্রোটিয়াদের বিরুদ্ধে ঘরের মাঠে সিরিজ খেলতে নামছে ভারত। ৩ ম্যাচের ওডিআই সিরিজের জন্য এদিন প্রোটিয়াদের দল ঘোষণা হয়ে গেল।
Quinton de Kock (c, wk), Temba Bavuma, Rassie van der Dussen, Faf du Plessis, Kyle Verreynne, Heinrich Klaasen, David Miller, Jon-Jon Smuts, Andile Phehlukwayo, Lungi Ngidi, Lutho Sipamla, Beuran Hendricks, Anrich Nortje, George Linde, Keshav Maharaj. #ProteaFire #INDvSA pic.twitter.com/NL8SklhWsU
— Cricket South Africa (@OfficialCSA) March 2, 2020
আই লিগে পরের দুই ম্যাচ জিতে ৬ পয়েন্ট পেলেই চ্যাম্পিয়ন মোহনবাগান।
কর্নাটকের দ্বিতীয় উইকেটের পতন।
তরুণ ঋষভ পন্থের পাশে দাঁড়ালেন বিরাট কোহলি। প্রশংসা করলেন অজিঙ্ক রাহানেরও।
ধীরে ধীরে ম্যাচে ফিরছে কর্নাটক। তৃতীয় দিনের চা পানের বিরতি পর্যন্ত ১ উইকেট হারিয়ে ৩২ রানে অবস্থান করছে অ্যাওয়ে দল।
৯ ওভার শেষে ১ উইকেট হারিয়ে কর্নাটকের স্কোর ১৪।
প্রথম ওভারেই কেএল রাহুলের উইকেট নিয়ে কর্নাটককে ধাক্কা দিলেন ইশান পোড়েল।
দ্বিতীয় ইনিংসে ১৬১ রানে অল আউট বাংলা। ম্যাচ জিততে কর্নাটককে ৩৫২ রান করতে হবে।
মধ্যাহ্নভোজের পরেই বাংলার অষ্টম উইকেটের পতন। ম্যাচে দুর্দান্ত কামব্যাক কর্নাটকের।
নিউজিল্যান্ডকে হারিয়ে মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়া।
কর্নাটকের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে ৩৪৩ রানে এগিয়ে বাংলা।
রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে তৃতীয় দিনের মধ্যাহ্নভোজের বিরতি পর্যন্ত বাংলার স্কোর ১৫৩/৭।
সপ্তম উইকেট হারাল হোম টিম।
গুরুত্বপূর্ণ সময়ে শাহবাজ আহমেদের উইকেট হারিয়ে ফের চাপে বাংলা।
অনুষ্টুপ মজুমদার ও শাহবাজ আহমেদের মধ্যে ৬১ রানের পার্টনারশি
রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে কর্নাটকের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে ৩৪০ রানে এগিয়ে বাংলা।
টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে নিয়মরক্ষার জয় পেল শ্রীলঙ্কা। ম্যাচ ৯ উইকেটে জিতলেন আত্তাপাত্তুরা।
যদিও ক্রাইস্টচার্চে হারের জন্য কোনও অজুহাত দিতে রাজি নন বিরাট কোহলি। ব্যাটিং ব্যর্থতার বিষয়টি মেনে নিয়েছেন তিনি।
ওই সাংবাদিককে পরবর্তী কালে আরও ভালো প্রশ্ন নিয়ে আসার পরামর্শও দিলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক।
মাঠে তুমু উচ্ছ্বাস নিয়ে সাংবাদিকের প্রশ্নে মেজাজ হারালেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি।
অনুষ্টুপ মজুমদার ও শাহবাজ আহমেদের মধ্যে ৪১ রানের পার্টনারশিপ। ৩২০ রানে এগিয়ে বাংলা।
ব্যাট করছেন অনুষ্টুপ মজুমদার ও শাহবাজ আহমেদ।
ব্যাট করছেন অনুষ্টুপ মজুমদার ও শাহবাজ আহমেদ।
কর্নাটকের বিরুদ্ধে বাংলার লিড ৩০০ ছাড়ালো।
রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে কর্নাটকের বিরুদ্ধে ৬ উইকেট হারিয়ে ধুঁকছে বাংলা।
তৃতীয় দিনের শুরুতে সুদীপ চট্টোপাধ্যায় ও শ্রীবৎস্য গোস্বামীর উইকেট হারিয়ে চাপে বাংলা।
এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদের জয়। একধাপ নামল বার্সেলোনা।
রঞ্জি ট্রফির সেমিফাইনালে বাংলা ও কর্নাটকের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই।
জসপ্রীত বুমরাহের ২ উইকেট। ১ উইকেট নিলেন উমেশ যাদব।
দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ডের ওপেনার টম লাথাম ও টম ব্লান্ডেলের অর্ধশতরান।
পরপর দুই টেস্টে হারের জন্য টিম ইন্ডিয়ার ব্য়াটিং বিপর্যয়কে দায়ী করা হচ্ছে।
ওয়ান ডে-র পর টেস্টেও সিরিজ হোয়াইটওয়াশের সম্মুখীন টিম ইন্ডিয়া।
নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে ক্রাইস্টচার্চ টেস্ট ৭ উইকেটে হারল ভারত।