LIVE বিরাট কোহলির নতুন হেয়ার স্টাইল, ঋষভ পন্থের পাশে পার্থিব প্যাটেল

ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন। খেলার দুনিয়ার প্রতি মুহূর্তের আপডেট পেতে ফলো করুন মাইখেল বাংলার লাইভ আপডেট।

05:21 pm

অধিনায়ক জো রুট ও জো ড্যানলির ব্যাটে ভর করে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ধীরে ধীরে এগোচ্ছে ইংল্যান্ড।

05:20 pm

জসপ্রীত বুমরার পাশে খেলার জন্য মুখিয়ে আছেন ভারতের তরুণ ফাস্ট বোলার নভদীপ সাইনি।

04:54 pm

টোকিও অলিম্পিকে ভারতীয় অ্যাথলিটরা ভালো ফল করবে বলে আশাবাদী দেশের ব্যাডমিন্টন লেজেন্ড পুল্লেলা গোপীচাঁদ।

04:53 pm

বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের হাত ধরে ফের ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ হবে বলে আশা রাখেন সেদেশের প্রাক্তন অধিনায়ক রশিদ লতিফ।

04:26 pm

এশিয়ান চ্যাম্পিয়নশিপের জন্য যোগ্যতা অর্জন করলেন ভারতীয় কুস্তিগীর দীপক পুনিয়া ও রবি দাহিয়া।

04:24 pm

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম দিন ২ উইকেট হারাল ইংল্যান্ড।

03:42 pm

ফুটবল থেকে অবসরের জল্পনা উস্কে দিলেন ভারতীয় দলের অধিনায়ক সুনীল ছেত্রী।

03:41 pm

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ইংল্য়ান্ডের এক উইকেটের পতন।

02:03 pm

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৪৬ মিনিট পর প্রথম রান পেয়ে হাততালি কুড়োলেন স্টিভ স্মিথ।

02:02 pm

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড।

12:50 pm

শুভমান গিলকে আউট দেওয়া ও সিদ্ধান্ত প্রত্যাহার নিয়ে পাঞ্জাব বনাম দিল্লির রঞ্জি ম্যাচে বিতর্ক।

12:18 pm

নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিডনি টেস্টের প্রথম দিনে অস্ট্রেলিয়ার স্কোর ২৮৩/৩। ১৩০ রানে অপরাজিত মার্নাস লাবুশানে।

12:14 pm

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিডনি টেস্টে ৬৩ রান করে আউট স্টিভ স্মিথ।

11:44 am

সিএএ নিয়ে বিক্ষোভে গুয়াহাটিতে ভারত বনাম শ্রীলঙ্কার টি-টোয়েন্টি ম্যাচে প্রভাব পড়বে না বলে জানালেন আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি রমেন দত্ত।

11:42 am

দশকের প্রথম শতরান এল অস্ট্রেলিয়ার মার্নাস লাবুশানের ব্যাট থেকে। স্টিভ স্মিথের অর্ধ-শতরান। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিডনি টেস্টের প্রথম ইনিংসে বড় স্কোরের পথে অস্ট্রেলিয়া।

11:14 am

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভারতের তরুণ উইকেটরক্ষক ঋষভ পন্থ ও তাঁর বান্ধবী ইশা নেগির ছবি।

11:13 am

চোটের কারণে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন ইংল্যান্ড ওপেনার ররি বার্নস।

11:13 am

ভারতীয় ফাস্ট বোলার ইশান্ত শর্মার প্রশংসায় অস্ট্রেলিয়ার লেজেন্ড জেসন গিলেসপি।

09:28 am

আজ আইএসএলে বেঙ্গালুরু এফসি-র মুখোমুখি হচ্ছে এফসি গোয়া।

09:27 am

প্রিমিয়ার লিগে ফের জিতল লিভারপুল।

09:27 am

সিডনি টেস্টে আগে ব্যাট করছে অস্ট্রেলিয়া। আউট অজি শিবিরের দুই ওপেনার।

09:26 am

ভারতের তরুণ উইকেটরক্ষক ঋষভ পন্থের পাশে দাঁড়ালেন পার্থিব প্যাটেল।

09:25 am

শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের আগে টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলির নতুন হেয়ার স্টাইল ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Friday, January 3, 2020, 9:24 [IST]
Other articles published on Jan 3, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+