ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন। খেলার দুনিয়ার প্রতি মুহূর্তের আপডেট পেতে ফলো করুন মাইখেল বাংলার লাইভ আপডেট।
৯ ফেব্রুয়ারি টুর্নামেন্টের ফাইনাল
পাকিস্তানকে ১০ উইকেটে হারিয়ে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে ভারত।
কোবে ব্রায়ান্টের মৃত্যুতে মর্মাহত বিরাট। ভিডিওতে কী বললেন জেনে নিন
Putting things into perspective & seeing life in a different light is Captain @imVkohli post the passing of Kobe Bryant #TeamIndia pic.twitter.com/5CiTx6VGW6
— BCCI (@BCCI) February 4, 2020
পাকিস্তানকে ১৭২ রানে অলআউট করল ভারত। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে যেতে ভারতের টার্গেট ১৭৩ রান।
এটাই নিউজিল্যান্ডের মাটিতে কোনও ভারতীয় ক্রিকেটারের ওডিআই সিরিজে সর্বোচ্চ রান
২০০৯ সালে ভারত বনাম নিউজিল্যান্ড ওডিআই সিরিজের তৃতীয় ম্যাচে ১৩৩ বলে সচিন তেন্ডুলকর ১৬৩ রান হাঁকিয়েছিলেন। ১৬টি চারও ৫ টি ছয় দিয়ে ইনিংস সাজানো ছিল।
বুধবার শুরু ভারত বনাম নিউজিল্যান্ড ওডিআই সিরিজ।
রঞ্জি ট্রফিতে হ্যাটট্রিক করলেন পাঞ্জাবের ফাস্ট বোলার সিদ্ধার্থ কৌল।
অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের সেমিফাইনালে ভারত ও পাকিস্তানের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে।
চার উইকেট হারিয়েও শক্তিশালী ভারতের বিরুদ্ধে লড়ছে পাকিস্তান।
পাকিস্তানের প্রথম উইকেটের পতন।
রঞ্জি ট্রফিতে ১২ হাজার রানের অনবদ্য রেকর্ড গড়লেন ওয়াসিম জাফর।
হাই-ভোল্টোজ এই ম্যাচ ঘিরে উন্মাদনা তুঙ্গে।
অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের বিরুদ্ধে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত পাকিস্তানের।
#U19CWC #INDvPAK | Pakistan have won the toss and opted to bat against India in Potchefstroom
— India Today Sports (@ITGDsports) February 4, 2020
Pakistan are unchanged
Live updates: https://t.co/abFxxyk5qd
জাতীয় দলে ফেরার ক্ষেত্রে হার্দিক পান্ডিয়াকে তাড়াহুড়ো করতে নিষেধ করলেন জাহির খান।
মানসিক সমস্যার কারণে বিরতি কাটিয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ দিয়ে অস্ট্রেলিয়ার হয়ে ক্রিকেটে ফিরছেন গ্লেন ম্যাক্সওয়েল।
নিউজিল্যান্ডের মাটিতে ওয়ান ডে-তে টিম ইন্ডিয়ার ইনিংস শুরু করবেন পৃথ্বী শ, জানালেন বিরাট কোহলি।
কাল অর্থাৎ বুধবার নিউজিল্যান্ডের মাটিতে তাদেরই বিরুদ্ধে প্রথম ওয়ান ডে খেলতে নামছে বিরাট কোহলির টিম ইন্ডিয়া।
ম্যাচ ঘিরে উন্মাদনা তুঙ্গে।
আজ অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের হাই-ভোল্টেজ সেমিফাইনালে মুখোমুখি ভারত ও পাকিস্তান।
চলতি মাসেই দেশের ক্রিকেট দলের নতুন নির্বাচকদের নাম ঘোষণা হবে বলে জানালেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।
চোটের কারণে ভারতের বিরুদ্ধে প্রথম দুটি ওয়ান ডে থেকে ছিটকে গেলেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন।
রোহিত শর্মার পরিবর্তে ভারতের টেস্ট দলে ডাক পেলেন শুভমান গিল। নিউজিল্যান্ডে মায়াঙ্ক আগরওয়ালের সঙ্গে টিম ইন্ডিয়ার ইনিংস শুরু করতে দেখা যাবে তাঁকে। রিজার্ভ ওপেনার হিসেবে ভারতীয় দলে নেওয়া হয়েছে পৃথ্বী শ-কে।
রোহিত শর্মার পরিবর্তে টিম ইন্ডিয়ার ওয়ান ডে দলে ডাক পেলেন মায়াঙ্ক আগরওয়াল।
পায়ের পেশীর টানে নিউজিল্যান্ডের বাকি সফর থেকে ছিটকেই গেলেন রোহিত শর্মা।