
ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন। খেলার দুনিয়ার প্রতি মুহূর্তের আপডেট পেতে ফলো করুন মাইখেল বাংলার লাইভ আপডেট।
গেইলকে ছুঁলেন, দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টি-২০তে ১০ হাজার রান হাঁকালেন কাইরন পোলার্ড। প্রথম ক্রিকেটার হিসেবে এই নজির রয়েছে গেইলের।
সব ধরনের টি-২০ প্রতিযোগিতা মিলিয়ে ১০ হাজার রান হাঁকালেন কাইরন পোলার্ড
Kieron Pollard is celebrating his 500th T20 in style! 🎉
— ICC (@ICC) March 4, 2020
His 15-ball 34 has taken him to 10000 T20 runs 🔥 #SLvWI pic.twitter.com/SUt23Zy7a1
আইপিএল ২০২০-র আগে সব ধরনে টি-২০ লড়াই মিলিয়ে ৫০০ ম্যাচ খেলার নজির গড়লেন ওয়েস্ট ইন্ডিজের সীমিত ওভারের অধিনায়ক কাইরন পোলার্ড।
মহিলা ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনালে ভারত-ইংল্যান্ড ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে গেলে গ্রুপে অপরাজেয় থাকার সুবাদে ফাইনালে যাবে ভারত।
দেখুন ভিডিও- ১৯৯২ সালে আজকের দিনেই মিঁয়াদাদ-মোরের সেই স্লেজিংয়ের ঘটনা ঘটেছিল।
আইপিএল দিকে ক্রিকেটে ফিরছেন ধোনি, দীর্ঘদিনের এই বিশ্রাম আদৌতে ধোনির পক্ষে সুবিধেজনক বললেন ভারতীয় দলের প্রাক্তন ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গার।
গগন খোদার পরিবর্তে দায়িত্ব পেলেন হরভিন্দর সিং
বোর্ডের জাতীয় নির্বাচক প্রধান পদে দায়িত্ব পেলেন সুনীল যোশী। দেশের হয়ে ১৫টি টেস্ট ও ৬৯টি ম্যাচ খেলেছেন যোশী।
গুজরাতকে ৯২ রানে হারিয়ে রঞ্জি ট্রফির ফাইনালে গেল সৌরাষ্ট্র। ফাইনালে বাংলার বিরুদ্ধে খেলবে সৌরাষ্ট্র
রঞ্জি ফাইনালে যেতে গুজরাতের প্রয়োজন ১০৫ রান। আর সৌরাষ্ট্রের প্রয়োজন ৩ উইকেট।
পার্থিবের পর আউট অক্ষর প্যাটেল। গুজরাত ২২১/৭।
এক ওভারে ২ উইকেট তুলে নিয়ে সৌরাষ্ট্রকে ম্যাচে ফেরালেন জয়দেব উনাদকট।
গুজরাত বনাম সৌরাষ্ট্র রঞ্জি সেমির আপডেট: আউট পার্থিব প্যাটেল।
করোনা ভাইরাস আতঙ্কে ইতালিতে জুভেন্তাস ও মিলানের ম্যাচ বাতিল।
প্রাথমিক ব্যাটিং বিপর্যয় সামলে ধীরে ধীরে জয়ের দিকে এগোচ্ছে গুজরাত।
রঞ্জি ট্রফির সেমিফাইনালে গুজরাতের অধিনায়ক পার্থিব প্যাটেল ও চিরাগ গান্ধীর মধ্যে ১০০ রানের পার্টনারশিপ।
1⃣0⃣0⃣-RUN PARTNERSHIP: Parthiv Patel and Chirag Gandhi complete 100-run stand as Gujarat near 170 in the @paytm #RanjiTrophy semifinal against Saurashtra. 👏👏
— BCCI Domestic (@BCCIdomestic) March 4, 2020
Follow it live 👉👉 https://t.co/bL3yaUUHOc#GUJvSAU pic.twitter.com/3XRafKRg7s
বিসিসিআই-র জাতীয় নির্বাচক পদে প্রার্থী নির্বাচনের জন্য সাক্ষাৎকার শুরু করল ক্রিকেট অ্যাডভাইজারি কমিটি।
৭১ রানে খেলছেন পার্থিব।
গুজরাত অধিনায়ক পার্থিব প্যাটেল ও চিরাগ গান্ধীর মধ্যে ৯২ রানের পার্টনারশিপ।
ফাইনালে পৌঁছতে আর ১৭২ রান প্রয়োজন গুজরাতের। সৌরাষ্ট্রের প্রয়োজন ৫ উইকেট।
রঞ্জি ট্রফির সেমিফাইনালে গুজরাত ও সৌরাষ্ট্রের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই।
অর্ধশতরান পূর্ণ করবেন গুজরাতের ব্যাটসম্যান চিরাগ গান্ধী।
HALF-CENTURY: Chirag Gandhi completes his fifty as Gujarat near 140. 👌👌
— BCCI Domestic (@BCCIdomestic) March 4, 2020
Follow the #GUJvSAU semifinal live 👇👇 https://t.co/bL3yaUUHOc@paytm #RanjiTrophy pic.twitter.com/YP4P4MUhSC
মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের নক আউট পর্যায়ের ম্যাচে রিজার্ভ ডে রাখার আবেদন খারিজ করল আইসিসি।
অর্ধশতরান পূর্ণ করলেন গুজরাতের অধিনায়ক পার্থিব প্যাটেল। চিরাগ গান্ধীর সঙ্গে তাঁর অর্ধশতরান পার্টনারশিপ।
50-RUN STAND: Parthiv Patel and Chirag Gandhi complete fifty-run partnership as Gujarat near 120.
— BCCI Domestic (@BCCIdomestic) March 4, 2020
Follow the #GUJvSAU game live 👇👇https://t.co/bL3yaUUHOc#RanjiTrophy @paytm pic.twitter.com/PZFZPfAwnL
ম্যাচ জিততে গুজরাতের প্রয়োজন ২২২ রান।
সৌরাষ্ট্রের বিরুদ্ধে লড়ছে গুজরাত। অধিনায়ক পার্থিব প্যাটেল ও চিরাগ গান্ধীর মধ্যে ৪২ রানের পার্টনারশিপ।
বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের সৌজন্যে আইসিসি প্রকাশিত মহিলাদের টি-টোয়েন্টি ক্রম তালিকার শীর্ষ স্থান দখল করলেন ১৬ বছরের শাফালি বর্মা।
The 16-year-old Shafali Verma rose to No.1 in the @MRFWorldwide ICC Women's T20I batting rankings, while England's Sophie Ecclestone went to the top of the bowling chart 👏
— ICC (@ICC) March 4, 2020
DETAILS ⬇️ https://t.co/lFuFfSFZkk
রঞ্জি ফাইনাল থেকে আর পাঁচ উইকেট দূরে জয়দেব উনাদকাটরা।
সৌরাষ্ট্রের দুর্দান্ত বোলিং। গুজরাতের পঞ্চম ব্যাটসম্যান সাজঘরে ফিরলেন। আউট শেলডন জ্যাকসন।
WICKET! Over: 23.4 R H Bhatt 1(7) ct Sheldon Jackson b Chirag Jani, Gujarat 63/5 #GUJvSAU @paytm #RanjiTrophy #SF1
— BCCI Domestic (@BCCIdomestic) March 4, 2020
সৌরাষ্ট্রের বিরুদ্ধে ৪ উইকেট হারিয়ে ধুঁকছে গুজরাত। ব্যাট করছেন পার্থিব প্যাটেল।
WICKET! Over: 22.1 B H Merai 14(56) lbw Prerak Mankad, Gujarat 60/4 #GUJvSAU @paytm #RanjiTrophy #SF1
— BCCI Domestic (@BCCIdomestic) March 4, 2020
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নিউজিল্যান্ডের ওয়ান ডে দলে ঢুকলেম ট্রেন্ট বোল্ট ও লোকি ফার্গুসন।
করোনা ভাইরাস সত্ত্বেও টোকিও-তে অলিম্পিক আয়োজনে বদ্ধপরিকর আইওসি।
রঞ্জি ট্রফির সেমিফাইনালে পৌঁছতে গুজরাতের আর সাত জন ব্যাটসম্যানকে আউট করতে হবে সৌরাষ্ট্রকে।
গুজরাতের তৃতীয় উইকেটের পতন। ম্যাচ জিততে ২৮০ রান প্রয়োজন পার্থিব প্যাটেলদের।
WICKET! Over: 14.3 Dhruv Raval 5(9) ct & b J Unadkat, Gujarat 18/3 #GUJvSAU @paytm #RanjiTrophy #SF1
— BCCI Domestic (@BCCIdomestic) March 4, 2020
পঞ্চম দিনের শুরুতেই সমিত গোয়েলের উইকেট হারিয়ে চাপে গুজরাত।
গুজরাতের নয় জন ব্যাটসম্যানকে আউট করলেই রঞ্জি ট্রফির ফাইনালে পৌঁছে যাবে সৌরাষ্ট্র।
রঞ্জি ট্রফির সেমিফাইনালে গুজরাত ও সৌরাষ্ট্রের হাড্ডাহাড্ডি লড়াই। ম্যাচ জিততে পার্থিব প্যাটেলদের প্রয়োজন ৩২০ রান।
লিভারপুলকে হারিয়ে ১৪ বছর পর এফএ কাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছল চেলসি।
ভারতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক হতে পারেন দেশের প্রাক্তন বাঁ-হাতি স্পিনার সুনীল জোশী
উদ্বোধন অনুষ্ঠান বাতিলের পর আইপিএল নিয়ে ফের বড় পদক্ষেপ বিসিসিআই-র। টুর্নামেন্টের প্লে-অফের আর্থিক পুরস্কার মূল্যের পরিমাণ কমিয়ে দেওয়া হতে পারে।
আইপিএলে করোনা ভাইরাসের প্রভাব পড়বে না বলেই জানিয়ে দিলেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।