LIVE নতুন বছর ও দশকে টিম ইন্ডিয়ার প্রথম ম্যাচ, আই লিগে মোহনবাগানের জয়

ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন। খেলার দুনিয়ার প্রতি মুহূর্তের আপডেট পেতে ফলো করুন মাইখেল বাংলার লাইভ আপডেট।

03:29 pm

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে উইকেট হারিয়েছে ইংল্যান্ড।

02:29 pm

দাদা ইউসুফ পাঠানকে পাল্টা বার্তা ইরফান পাঠানের।

02:28 pm

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করা ভাই ইরফান পাঠানকে দাদা ইউসুফ পাঠানের দুর্দান্ত বার্তা।

01:51 pm

পাঁচের পরিবর্তে আইসিসি প্রস্তাবিত চার দিনের টেস্টের বিপক্ষে মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর ও গৌতম গম্ভীর।

01:25 pm

বাগদান সেরে ফেলেছেন হার্দিক পান্ডিয়া, তা নাকি জানতেনই তাঁর বাবা।

01:24 pm

আই লিগ তালিকার শীর্ষে উঠে এল মোহনবাগান।

01:24 pm

আই লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে রিয়াল কাশ্মীরকে ২-০ গোলে হারাল মোহনবাগান।

12:41 pm

নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিডনি টেস্টও জয়ের দিকে এগোচ্ছে অস্ট্রেলিয়া।

12:41 pm

অস্ট্রেলিয়ার হয়ে ৫ উইকেট নেন স্পিনার নাথান লায়ন। ৩ উইকেট নেন প্যাট কমিন্স।

12:40 pm

জবাবে ব্যাট করতে দ্বিতীয় ইনিংসেও শুরুটা ভালো হয়েছে অস্ট্রেলিয়ার।

12:40 pm

সিডনি টেস্টের প্রথম ইনিংসে ২৫১ রানে অল আউট নিউজিল্যান্ড।

12:10 pm

গুয়াহাটি ম্যাচের আগে টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলিকে পুরনো ফোন দিয়ে তৈরি তাঁর অবয়ব উপহার দিলেন এক ভক্ত।

11:07 am

শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি খেলতে নামার আগে বাঁ-হাতে চোট পেলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি। যদিও চোট গুরুতর নয় বলে খবর।

11:06 am

বিগ বাশ লিগে কেন রিচার্ডসনের সঙ্গে দুর্ব্যবহারের জন্য অস্ট্রেলিয়ার অল-রাউন্ডার মার্কাস স্টোইনিসকে জরিমানা।

09:28 am

এফএ কাপে ৪-১ গোলে জয় হাসিল করল ম্যাঞ্চেস্টার সিটি।

09:27 am

আইএসএলে মুম্বই সিটি এফসি-কে তাদেরই গড়ে হারিয়ে ফের লিগ তালিকার শীর্ষে পৌঁছল এটিকে।

09:26 am

চোট সারিয়ে এই সিরিজেই ভারতীয় দলে ফিরছেন পেসার জসপ্রীত বুমরা, শিখর ধাওয়ান।

09:26 am

আজ গুয়াহাটিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি খেলতে নামছে ভারতীয় ক্রিকেট দল।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Sunday, January 5, 2020, 9:18 [IST]
Other articles published on Jan 5, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+