ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন। খেলার দুনিয়ার প্রতি মুহূর্তের আপডেট পেতে ফলো করুন মাইখেল বাংলার লাইভ আপডেট।
টুইটারে আজ এই ছবি পোস্ট করলেন বিরাট কোহলি।
Change is the only constant 🙌🏼 pic.twitter.com/ru47WRhB5F
— Virat Kohli (@imVkohli) March 5, 2020
আইপিএল কাপ জিতবেন, রোহিত শর্মা, উত্তর ভিডিওতে।
বাংলাদেশের দলের ওয়ান ডে দলের অধিনায়কত্ব ছাড়লেন মাশরাফি মোর্তাজা।
আই লিগে চেন্নাই সিটির বিরুদ্ধে আটকে গেল মোহনবাগান। কল্যাণীতে ম্যাচ শেষ হল ১-১ ব্য়বধানে।
আই লিগে মোহনবাগান বনাম চেন্নাই সিটি এফসি ম্যাচ। ৪৫ মিনিটে মোহনবাগানকে এগিয়ে দেন বাবা দিওয়ারা।
বৃষ্টিবিঘ্নিত ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৫ রান হারিয়ে ফাইনালে গেল অস্ট্রেলিয়া। ফাইনালে ভারতের প্রতিপক্ষ অজি ক্রিকেট দল।
💥 ICC Women's #T20WorldCup final 💥
— ICC (@ICC) March 5, 2020
🤜🤛 India v Australia
🗓️ 8 March, 2020
🏟️ Melbourne Cricket Ground
ARE. YOU. READY? pic.twitter.com/KnHL232mjW
এই রান তাড়া করতে নেমে ৫ ওভারে প্রোটিয়া দল ২৬/৩।
বৃষ্টি বিঘ্নিত অন্য সেমিফাইনালে ১৩ ওভারে দক্ষিণ আফ্রিকার টার্গেট ৯৮ রান।
বিশ্বকাপের ফাইনালে ভারত। সোশ্যাল মিডিয়ায় কী লিখলেন অনুষ্কা শর্মা।
Rain played spoilsport when we all wanted to witness a great match and see our girls in blue qualify to the finals ! But nonetheless , we will take this with both hands as well 😁 cannot wait for the 8th of March 🇮🇳🏏👧
— Anushka Sharma (@AnushkaSharma) March 5, 2020
টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ১৩৫ রানের লক্ষ্য দিল অস্ট্রেলিয়া।
টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পরপর ৪ উইকেট হারিয়ে চাপে অস্ট্রেলিয়া।
৭ ওভারের মধ্যেই পূর্ণ হল অস্ট্রেলিয়ার অর্ধশতরান।
টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ওপেনার আলিসা হিলির উইকেট হারিয়েও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে লড়াই অব্যাহত অস্ট্রেলিয়ার।
বৃষ্টি বিঘ্নিত টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে টসে জিতে অস্ট্রেলিয়াকে ব্যাট করার জন্য আমন্ত্রণ জানাল দক্ষিণ আফ্রিকা।
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পৌঁছনোর জন্য ভারতের মহিলা ক্রিকেট দলকে বিরাট কোহলির শুভেচ্ছা।
ভেস্তে যেতে পারে অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালও।
বৃষ্টিতে আটকে অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালও।
সেমিফাইনাল না হওয়ায় হতাশ ইংল্যান্ডের অধিনায়ক হেথার নাইট।
ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে উঠতে চেয়েছিলেন ভারতের মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর।
করোনা ভাইরাস আতঙ্ক সত্ত্বেও টোকিও-তে অলিম্পিক আয়োজন করতে বদ্ধপরিকর জাপান।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে জিতল দক্ষিণ আফ্রিকা। ঘরের মাঠে অজিদের ৫০ ওভারের সিরিজ হারাল প্রোটিয়া শিবির।
বৃষ্টিতে পণ্ড ম্যাচ। কোনও বল না খেলেই প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পৌঁছল ভারতের মহিলা ক্রিকেট দল।
☔ MATCH ABANDONED ☔
— T20 World Cup (@T20WorldCup) March 5, 2020
For the first time in their history, India have qualified for the Women's #T20WorldCup final 🇮🇳 pic.twitter.com/88DHzqTbnK
করোনা ভাইরাসের জন্য সিরি এ লিগের সব ম্যাচ হবে দর্শক ছাড়াই।
আইপিএল প্লে-অফের পুরস্কার মূল্য কেটে অর্ধেক করা হয়েছে। চ্যাম্পিয়ন দল পেত ২০ কোটি। পাবে ১০ কোটি টাকা।
অজিঙ্ক রাহানের ব্যাটিং-র পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেন বিশ্বকাপ জয়ী প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সন্দীপ পাটিল।
ভারতের মহিলা ক্রিকেটারদের নির্ভয় হয়ে খেলার বার্তা দিলেন প্রাক্তনী তথা লেজেন্ড ঝুলন গোস্বামী।
গ্রুপ পর্যায়ে ইংল্যান্ডের থেকে বেশি ম্যাচ জিতেছেন হরমনপ্রীত কৌররা।
বৃষ্টির জেরে ম্যাচ ভেস্তে গেলে ফাইনাল খেলবে ভারতের মহিলা ক্রিকেট দল।
বৃষ্টির জেরে এখনও হল না ম্য়াচের টস।
আজ সিডনিতে মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি ভারতীয় ক্রিকেট দল।