ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন। খেলার দুনিয়ার প্রতি মুহূর্তের আপডেট পেতে ফলো করুন মাইখেল বাংলার লাইভ আপডেট।
এদিন ডিহাইড্রেশনের কারণে ৫ রান করে ম্যাচ থেকে অবসর নিয়েছেন চেতেশ্বর পূজারা।
বাংলার হয়ে আকাশ দীপ ৩টি, শাহবাজ ও ঈশান ১টি করে উইকেট পেয়েছেন।
প্রথম দিনের খেলা শেষে সৌরাষ্ট্র দল ৫ উইকেট হারিয়ে ২০৬ রান তুলেছে।
রাজকোটে রঞ্জি ফাইনালে বাংলা বনাম সৌরাষ্ট্রের প্রথম দিনের খেলা শেষ।
ফ্যানদের সোশ্যাল মিডিয়ায় হোলির শুভেচ্ছা জানাল মোহনবাগান।দেখে নিন ফ্যানেদের জন্য কী বললেন বাগানের তিন তারকা।
১৬ ম্যাচ শেষে ইস্টবেঙ্গলের সংগ্রহ ২৩ পয়েন্ট।
ভিক্টরের শেষ মুহূর্তের গোলে ৯৫মিনিট পাল্টে গেল লিগের পয়েন্ট টেবিল। পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এল ইস্টবেঙ্গল।
রিয়াল কাশ্মীর বনাম ইস্টবেঙ্গল ম্যাচের আপডেট, শেষ মুহূর্তের গোলে ম্যাচ জিতল ইস্টবেঙ্গল
সৌরাষ্ট্রের চতুর্থ উইকেটের পতন। বিপজ্জনক শেলডন জ্যাকশনকে লেগ বিফোর উইকেট করলেন বাংলার পেসার ঈশান পোড়েল।
সেট হয়ে যাওয়া ভীষ্মরাজ জাদেজাকে বোল্ড করলেন আকাশদীপ।
নিজের দ্বিতীয় তথা বাংলার হয়ে তৃতীয় সফলতা হাসিল করলেন পেসার আকাশদীপ।
১১৩ রানে দ্বিতীয় উইকেট হারাল সৌরাষ্ট্র।
সৌরাষ্ট্রের দ্বিতীয় উইকেটের পতন। বাংলার হয়ে উইকেট নিলেন আকাশদীপ।
সৌরাষ্ট্রের একটি উইকেট পড়লেও দলের শতরান পূর্ণ। পিচে যে বোলারদের জন্য বিশেষ কিছু নেই, তা বোঝা যাচ্ছে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের বিশ্ব একাদশে ভারত থেকে জায়গা পেলেন কেবল পুনম যাদব। শাফালি বর্মাকে রাখা হল ১২তম স্থানে।
বিশ্বকাপ হারের পর ভারতের মহিলা ক্রিকেট দলের পাশে দাঁড়ালেন সচিন তেন্ডুলকর। বললেন, ওমেন ইন ব্লু-র জন্য দেশ গর্বিত।
রবিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের দল ঘোষণা হয়ে গেল। সুনীল জোশির নতুন নির্বাচক প্যানেলের পরোক্ষে বার্তা, আইপিএলে ভালো খেললে তবেই টি-২০ বিশ্বকাপে সুযোগ পাবেন ধোনি।
বাংলার দুর্দান্ত বোলিং বিভাগ এদিন কার্যত নির্বিষ।
সৌরাষ্ট্রের দুর্দান্ত ব্যাটিং পারফরম্যান্স। মধ্যাহ্নভোজের বিরতি পর্যন্ত কোনও উইকেট না হারিয়ে হোম টিমের স্কোর ৭৭/০।
বাংলাদেশের বার্ষিক আর্থিক তালিকা থেকে বাদ পড়লেন শাকিব আল হাসান ও মাশরাফি মোর্তোজা।
সৌরাষ্ট্রের দুই ওপেনারের মধ্যে অর্ধশতরান পার্টনারশিপ। জুটি ভাঙতে মরিয়া বাংলা।
বিশ্বকাপ হারের পর ভারতের মহিলা ক্রিকেট দলের পাশে দাঁড়ালেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়
২০২০ টোকিও অলিম্পিকে যোগ্যতা অর্জন করলেন পাঁচ ভারতীয় বক্সার।