আরও এক ক্রিকেট বিশ্বকাপ, ভারতীয় দলের দূত সৌরভ! পথ-শিশুদের নিয়ে ইংল্যান্ড যাচ্ছেন দাদা

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯-এর আগে ইংল্যান্ডেই হতে চলেছে আরও এক ক্রিকেট বিশ্বকাপ। আগামী মে মাসে সারা বিশ্বের পথ-শিশুদের জন্য ইংল্যান্ডে আয়োজিত হবে স্ট্রিট চাইল্ড ক্রিকেট ওয়ার্ল্ড কাপ। ফাইনাল হবে ঐতিহাসিক লর্ডস স্টেডিয়ামে। আর সেই প্রতিযোগিতায় ভারতীয় দলের দূত মনোনীত হলেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়।

ভারত থেকে পথ-শিশুদের দুটি দল এই প্রতিযোগিতায় অংশ গ্রহণ করছে। 'সেভ দ্য চিলড্রেন', 'দ্য হোপ ফাউন্ডেশন', 'ম্যাজিক বাস' ও 'করুণালয়' এই চারটি সংস্থা এই দুই দল বেছে নিয়েছে।

সৌরভ জানিয়েছেন এই প্রতিযোগিতায় ভারতের দূত হতে পেরে তিনি সম্মানিত বোধ করছেন। তিনি জানিয়েছেন পথ-শিশুদের মধ্যে অনেক সম্ভাবনা লুকিয়ে থাকে। তাঁর নিজস্ব অভিজ্ঞতা বলে খেলাধূলা অনেক সময়ই সেই না দেখা সম্ভাবনাকে বের করে আনে। তিনি আরও জানান এই প্রতিযোগিতা এতদিন যারা বাউন্ডারির বাইরে ছিল তাদের মাঠের মধ্যে নিয়ে আসবে। তিনি জানিয়েছেন এই ধরণের উদ্যোগের সঙ্গে তিনি সবসময় থাকবেন।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Sunday, February 24, 2019, 13:04 [IST]
Other articles published on Feb 24, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+