আইপিএল ২০২০ : সানরাইজার্স হায়দরাবাদের শক্তি, দুর্বলতা ও সম্ভাব্য প্রথম একাদশ

দুই বার আইপিএল ট্রফি জেতা (ডেকান চার্জার্সের জার্সিতে একবার) সানরাইজার্স হায়দরাবাদ গত মরশুমেও টুর্নামেন্টের প্লে-অফ খেলেছিল। এবারও খেতাব জয়ের অন্যতম দাবিদার অজি ওপেনার ডেভিড ওয়ার্নারের দল। তাদের প্রধান শক্তি, দুর্ববলতা এবং সম্ভাব্য প্রথম একাদশ দেখে নেওয়া যাক।

শক্তি

শক্তি

১) অধিনায়ক ডেভিড ওয়ার্নারের স্বপ্নের ফর্ম এবং উর্বর ক্রিকেট মস্তিষ্ক সানরাইজার্স হায়দরাবাদকে আইপিএল জয়ের অন্যতম দাবিদারে পরিণত করেছে বলে মনে করেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

২) নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসনের উপস্থিতি গত বছরের মতো এবারও সানরাইজার্স হায়দরাবাদের শক্তি বাড়াবে বলে মনে করেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

৩) ইংল্যান্ড ওপেনার জনি বেয়ারস্টো, আফগানিস্তানের অধিনায়ক তথা অল-রাউন্ডার রশিদ খান, মহম্মদ নবি মিচেল মার্শ সম্বৃদ্ধ সানরাইজার্স হায়দরাবাদ, যে কোনও দলকে চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে।

৪) মনীশ পান্ডে, বিজয় শঙ্কর, ভুবেনেশ্বর কুমার, ঋদ্ধিমান সাহার উপস্থিতি সানরাইজার্স হায়দরাবাদের ভারসাম্য বাড়িয়েছে বলে দাবি ক্রিকেট বিশেষজ্ঞদের।

দুর্বলতা

দুর্বলতা

দক্ষ বিদেশি ক্রিকেটারে পূর্ণ সানরাইজার্স হায়দরাবাদের প্রধান দুর্বলতা দলের ঘনত্ব এবং ওজন। তাতে অনেক সময় হিতে বিপরীত হতে পারে বলে মনে করেন ক্রিকেট বিশেষজ্ঞরা। দল নির্বাচনের ক্ষেত্রে অধিনায়ক ডেভিড ওয়ার্নারককে সতর্ক হতে হবে। বিশেষ করে দলের মিডিল অর্ডার গঠনের দিকে তাঁকে আরও যত্নশীল হতে হবে।

কোন কোন ক্রিকেটারে নজর

কোন কোন ক্রিকেটারে নজর

এই আইপিএলে ডেভিড ওয়ার্নার, কেন উইলিয়ামসন, জন বেয়ারস্টো, রশিদ খান, ভুবনেশ্বর কুমারের ওপর বিশেষ নজর থাকবে ক্রিকেট বিশ্বের।

সম্ভাব্য প্রথম একাদশ

সম্ভাব্য প্রথম একাদশ

ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), জনি বেয়ারস্টো (উইকেটরক্ষক), প্রিয়ম গর্গ, কেন উইলিয়ামসন, মনীশ পান্ডে, বিজয় শঙ্কর, অভিষেক শর্মা, রশিদ খান, ভুবনেশ্বর কুমার, সন্দীপ শর্মা, খলিল আহমেদ।

আইপিএলে ম্যাচের সময় বদলকে স্বাগত জানিয়ে কী বললেন প্রাক্তন ভারতীয় ওপেনার

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Monday, August 3, 2020, 19:40 [IST]
Other articles published on Aug 3, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+