
করোনায় ক্ষতি
করোনা ভাইরাসের জেরে বিশ্বব্যাপী ৮৯ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা ১৫ লক্ষ পেরিয়ে গিয়েছে। ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৬ হাজার ছাড়িয়ে গিয়েছে। মৃত্যু হয়েছে ১৮৬ জনের।

লকডাউন
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দেশজুড়ে লকডাউনের ঘোষণা দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার। সেই মতো ঘরবন্দি রয়েছেন সাধারণ মানুষ থেকে ক্রিকেটাররা। সেই লকডাউনের মাত্রা বাড়তে পারে বলে ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

স্থগিত আইপিএল
২৯ মার্চ থেকে শুরু হওয়ার কথা ছিল চলতি বছরের আইপিএল। করোনা ভাইরাসের জেরে টুর্নামেন্ট পিছিয়ে ১৫ এপ্রিল থেকে শুরু হবে বলে জানায় বিসিসিআই। ১৪ এপ্রিল ওঠার কথা কেন্দ্র আরোপিত প্রথম পর্যারের লকডাউন। দ্বিতীয় পর্যায়ের স্থবিরতা ঘোষিত হলে ১৫ এপ্রিল যে টুর্নামেন্ট শুরু করা যাবে না, তা নিশ্চিত। হয় আরও পিছিয়ে যেতে পারে আইপিএল না হয় বন্ধ হতে পারে প্রতিযোগিতা।

সানরাইজার্স হায়দরাবাদের সাহায্য
আইপিএল নিয়ে অনিশ্চয়তা থাকলেও পিছিয়ে নেই টুর্নামেন্ট অংশ নেওয়া ফ্রাঞ্চাইজিগুলি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর করোনা তহবিলে ১০ কোটি টাকা অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সান টিভি গোষ্ঠীর এই দল। টুইটারে নিজেদের এই সিদ্ধান্তের কথা ঘোষণা করছে এসআরএইচ।

কী বললেন ওয়ার্নার
সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নার, দলের এই দরাজ ভূমিকায় মুগ্ধ হয়েছেন। সান টিভি গ্রুপের প্রশংসাও করেছেন অস্ট্রেলিয়ার বাঁ-হাতি ওপেনার।


Click it and Unblock the Notifications
করোনা মোকাবিলায় ভারত-পাক সিরিজ নিয়ে শোয়েবকে পাল্টা দিলেন কপিল দেব


















