সুপ্রিম কোর্টে বিসিসিআই সভাপতি সৌরভের কার্যকালের ভাগ্য নির্ধারণ ২ সপ্তাহ পর

WORLD CUP 2019 IND VS PAK | இந்தியா - பாக். போட்டி பற்றி கேட்ட அக்தர், சேவாக் என்ன சொன்னாரு?

বিসিসিআই পদে সৌরভ গঙ্গোপাধ্যায় আর থাকতে পারবেন কিনা, তা জানতে অপেক্ষা করতে হবে আরও দুই সপ্তাহ। মামলা বিচারাধীন থাকায় ততদিন বোর্ড সভাপতি পদে মহারাজ কাজ চালিয়ে যেতে পারবেন কিনা, তা জানতে উদগ্রীব ক্রিকেট প্রেমীরা। একই নিয়ম বিসিসিআই সচিব জয় শাহের ক্ষেত্রেও প্রযোজ্য হবে কিনা, তা জানতে চায় দেশের ক্রিকেট মহল।

সৌরভ-শাহের আবেদন গ্রহণ

সৌরভ-শাহের আবেদন গ্রহণ

দেশের প্রাক্তন প্রধান বিচারপতি আরএম লোধা নেতৃত্বাধীন কমিটি বর্ণিত সংবিধানে উল্লেখিত কুলিং-অফের নিয়ম শিথিল করার আর্জি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল বিসিসিআই। প্রধান বিচারপতি এসএ বোবদে নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ তাদের আবেদন গ্রহণ করে। সেই সঙ্গে প্রশ্ন করে, সৌরভ এবং জয়ের মধ্যে এমন কী ক্যারিশমা রয়েছে, যার জন্য বিসিসিআই এত উতলা হয়ে পড়ছে।

দুই সপ্তাহ পর শুনানি

দুই সপ্তাহ পর শুনানি

গত ডিসেম্বর থেকে এখনও পর্যন্ত সুপ্রিম কোর্টে দুটি আবেদন দাখিল করেছে বিসিসিআই। ২১ এপ্রিল শীর্ষ আদালতে এ ব্যাপারে শেষ আর্জি জমা দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড। তাতে বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ও সচিব অমিত শাহের কার্যকালের মেয়াদ ২০২৫ সাল পর্যন্ত বাড়ানোর আবেদন জানানো হয়। এর প্রেক্ষিতেই বুধবার অল্প সময়ের জন্য সুপ্রিম কোর্টে মামলার শুনানি হয়। দুই সপ্তাহ পর মামলার পরবর্তী শুনানি ধার্য করে প্রধান বিচারপতি এসএ বোবদে নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ।

কুলিং-অফ

কুলিং-অফ

সুপ্রিম কোর্ট মনোনিত বিচারপতি আরএম লোধা নেতৃত্বাধীন প্যানেলের তৈরি বিসিসিআই সংবিধানে বলা হয়েছে, কোনও ব্যক্তি পৃথক ভাবে রাজ্য ও ভারতীয় ক্রিকেট বোর্ড কিংবা দুই স্তর মিলিয়ে টানা ছয় বছরের কিংবা দুই বারের বেশি পদ ধরে রাখতে পারবেন না।

সৌরভ ও শাহের সমস্যা

সৌরভ ও শাহের সমস্যা

২০১৫ সালে সিএবি সভাপতি নির্বাচিত হয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। গত অক্টোবরে বিসিসিআই সভাপতি হন মহারাজ। সবমিলিয়ে ক্রিকেট প্রশাসক হিসেবে সৌরভের ছয় বছর সম্পূর্ণ হয়েছে। নিয়ম পরিবর্তন না হলে ২৭ জুলাই তাঁকে বিসিসিআই সভাপতির পদ থেকে তিন বছরের জন্য বিরাম নিতে হবে। একই অবস্থায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের পুত্র জয় শাহেরও। ৭ মে-তে শেষ হয়েছে তাঁর মেয়াদ। সুপ্রিম কোর্টে সেই নিয়ম শিথিল করার আবেদন জানিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায় ও জয় শাহ।

কী বলেছেন ভার্মা

কী বলেছেন ভার্মা

২০১৩ আইপিএল স্পট ফিক্সিং কাণ্ডের মামলাকারী তথা ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বিহারের সচিব আদিত্য ভার্মা এই ইস্যুতে বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ও সচিব জয় শাহের পাশেই দাঁড়িয়েছেন। সৌরভ ও শাহের মেয়াদ বৃদ্ধি হলে তিনি খুশি হবেন বলেও জানিয়েছেন ভার্মা।

বিজেপিতে যাওয়ার ২৪ ঘন্টার মধ্য়ে সিদ্ধান্ত বদল!ফ্যানেদের জন্য কোন বার্তা দিয়ে রাজনীতি ছাড়লেন মেহতাব

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Wednesday, July 22, 2020, 17:01 [IST]
Other articles published on Jul 22, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+