
চেন্নাই রওনা হলেন রায়না
এখনও পর্যন্ত যা খবর, করোনা ভাইরাসের আবহে তামিলনাড়ু সরকারের তরফে ছাড়পত্র পেলে স্বাধীনতা দিবস থেকেই চিপক স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসের প্রস্তুতি শুরু হবে। সেই শিবিরে যোগ দিতে চেন্নাই রওনা হলেন দলের অন্যতম সদস্য সুরেশ রায়না। একই বিমানে চেন্নাইয়ের উদ্দেশে রওনা হয়েছেন স্পিনার পীয়ূষ চাওলা ও পেসার দীপক চাহারও।

রায়নার পোস্ট ভাইরাল
বিমানে উঠে সহ ক্রিকেটার, পাইলট এবং কেবিন ক্রু-দের সঙ্গে ছবি তুলেছেন সুরেশ রায়না। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সেই ছবি নিজেই পোস্ট করেছেন ভারতের ২০১১-এর বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্য। করোনা ভাইরাসের আবহে তিনি সহ বাকি সিএসকে ক্রিকেটারদের সুরক্ষিতভাবে চেন্নাই পৌঁছে দেওয়ার জন্য ভিস্তারা উড়ান সংস্থাকে ধন্যবাদও জানিয়েছেন বাঁ-হাতি ব্যাটসম্যান।

সিএসকে শিবির
আগামী ১৫ থেকে ২০ অগাস্ট পর্যন্ত চিপক স্টেডিয়ামে আইপিএলের প্রস্ততি শিবির অনুষ্ঠিত হবে। সেখানে সুরেশ রায়না, পীয়ূষ চাওলা, দীপক চাহার ছাড়াও যোগ দেওয়ার কথা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি, আম্বাতি রায়ডু, কেদার যাদব, হরভজন সিংয়ের। ২১ অগাস্ট গোটা দল চেন্নাই থেকে দুবাই রওয়ান হবে বলে জানানো হয়েছে।

অনুপস্থিত জাদেজা
ব্যক্তিগত কারণে চেন্নাই সুপার কিংস আয়োজিত আইপিএলের প্রস্তুতি শিবিরে হয়তো থাকতে পারবেন না দলের অন্যতম ভরসা তথা অল-রাউন্ডার রবীন্দ্র জাদেজা। তিনি দলের সঙ্গে দুবাইতে সরাসরি যুক্ত হবেন বলে জানানো হয়েছে। অন্যদিকে সিএসকের প্রস্তুতি শিবিরে বোলিং কোচ লক্ষ্মীপতি বালাজি ছাড়া প্রশিক্ষণ দলের অন্য কোনও সদস্য অংশ নিচ্ছেন না বলেই খবর।


Click it and Unblock the Notifications
১৪ অগাস্ট : নিজের প্রথম টেস্ট শতরান স্মরণ মাস্টার ব্লাস্টার সচিনের

















