দেখে নিন রোনাল্ডোর চ্যালেঞ্জ
ফিটনেস নিয়ে ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর আলাদা মাত্রায় পাগলামি রয়েছে, সেটা সবারই জানা। লকডাউনে ফিটনেস নিয়ে একটি ভিডিও তৈরি করে লিভিং রুম কাপের প্রথম সপ্তাহ চ্যালেঞ্জ জানিয়েছিলেন সি আর সেভেন। ভিডিতে দেখা যায় রোনাল্ডো ৪৫ সেকেন্ডে ১৪২ বার রেপস (ক্রাঞ্চার্স) এক্সারসাইজটি করেন। এরপরই বিশ্বের প্রত্যেক ফিটনেস সচেতন মানুষকে ক্রিশ্চিয়ানো তাঁর রেকর্ডটি ভাঙার জন্যে চ্যালেঞ্জ আমন্ত্রণ জানান।
বহু মানুষ এই চ্যালেঞ্জে অংশ নেন
এবার এক সপ্তাহ পর সেই সেই চ্যালেঞ্চে কারা অংশ নিলেন সেই নিয়ে ভিডিও বানানো হয়েছে। কয়েক মিলিয়ে ভক্ত রোনাল্ডোর চ্যালঞ্জটিতে অংশ নিয়ে ভিডিও পোস্ট করেছেন বলে জানানো হয়। শুধু খেলার জগতের মানুষরাই নয়,খেলার জগতের বাইরে সাধারণ মানুষ, কিডসরা এই রেপস এক্সারসাইজ চ্যালেঞ্জটি নেয়। পরের সপ্তাহে রোনাল্ডো আরও একটি চ্যালঞ্জ নিয়ে এই লকডাউনে ফ্যানেদের সামনে আসবেন বলে জানানা হয়েছে।

এবার চ্যালেঞ্জ নিলেন ভারতীয় ক্রিকেটার
ভারতীয় ক্রিকেটার সুরেশ রায়না এবার রোনাল্ডোর চ্যালেঞ্জ নিয়েছেন। ইনস্টাগ্রাম স্টেটাসে, এদিন রোনাল্ডোর মতো ক্রাঞ্চার্স এক্সারসাইজটি ঝালিয়ে নেওয়ার ভিডিও পোস্ট করেছেন রায়না। ভিডিওটি পোস্ট করে স্টে এট হোম লিখেছেন রায়না।

লকডাউনে ফিটনেস সচেতন সুরেশ
উল্লেখ্য এর আগে লকডাউনে রান্নাঘরে মাকে সাহায্য করার ছবি পোস্ট করেছিলেন। পরে নিজে রান্না করা ছবি পোস্ট করেন। এবার বাড়িতেই ব্যক্তিগত জিমে ফিটনেস চর্চার ছবি পোস্ট করলেন রায়না।


Click it and Unblock the Notifications



















