
বিশ্বমানের পন্থ
২১ বছরের ঋষভ পন্থকে বিশ্বমানের ক্রিকেটার বলে আখ্যা দিয়েছেন টিম ইন্ডিয়ার হেড কোচ রবি শাস্ত্রী। ব্যাটসম্যান হিসেবে পরিণত হতে তরুণ উইকেটরক্ষককে তিনি আরও কিছুটা সময় দিতে চান বলেও জানিয়েছেন শাস্ত্রী। ভারতীয় টিম ম্যানেজমেন্টও পন্থের পাশে আছে বলেও জানিয়ে দিয়েছেন হেড কোচ।

ইতিমধ্যেই অনেক কিছু
২১ বছরের ঋষভ পন্থ ইতিমধ্যেই ব্যাট হাতে দেশের জন্য অনেক কিছু করেছেন বলেও দাবি করেছেন রবি শাস্ত্রী। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিরুদ্ধে তাদেরই মাঠে টেস্টে শতরান হাঁকিয়ে দিল্লির এই উইকেটরক্ষক নিজেকে প্রমাণ করেছেন বলেও দাবি টিম ইন্ডিয়ার হেড কোচের।

তিনি কী তবলা বাজাবেন
আন্তর্জাতিক ক্রিকেটে ঋষভ পন্থের অভিজ্ঞতা কম বলেই বারবার ব্যাট হাতে তাঁকে সমস্যায় পড়তে হচ্ছে। কিন্তু তা নিয়ে এতটা অস্থির হওয়ার কোনও কারণ আছে বলেই মনে করেন না রবি শাস্ত্রী। পন্থকে নিয়ে সবাই এত কথা বললে টিম ইন্ডিয়ার কোচ হয়ে তিনি কী তবলা বাজাবেন, বিস্ময় প্রকাশ করেছেন শাস্ত্রী।

পন্থের পাশে যুবরাজ
লেজেন্ড মহেন্দ্র সিং ধোনির সঙ্গে তরুণ ঋষভ পন্থের তুলনা টানতে রাজি হননি ভারতের প্রাক্তন বাঁ-হাতি অল রাউন্ডার যুবরাজ সিং। তিনিও পন্থকে আরও কিছুটা সময় দেওয়ার জন্য সওয়াল করেছিলেন।


Click it and Unblock the Notifications




















