
ব্রেন্ডন ম্যাকুলাম
২০১৪-র ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ডে টেস্ট খেলতে গিয়েছিল ভারত। দুই ম্যাচের সিরিজ ১-০ ব্যবধানে জিতেছিল নিউজিল্যান্ড। অকল্যান্ডের ইডেন পার্কে হয়েছিল প্রথম টেস্ট। সেই ম্যাচের প্রথম ইনিংসে ৫০৩ রান করেছিল নিউজিল্যান্ড। ১১৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন কেন উইলিয়ামসন। ২২৪ রান করেছিলেন প্রাক্তন কিউয়ি লেজেন্ড ব্রেন্ডন ম্যাকুলাম। অন্যদিকে ব্যাটিং বিপর্যয়ের জেরে সেই ম্যাচ হেরেছিল টিম ইন্ডিয়া।
ওয়েলিংটনের বেসিন রিজার্ভে দ্বিতীয় টেস্টে মুখোমুখি হয়েছিল দুই দল। ম্যাচের প্রথ ইনিংসে ১৯২ রানে অল আউট হয়ে গিয়েছিল নিউজিল্য়ান্ড। জবাবে তাদের প্রথম ইনিংসে ৪৩৮ রান করেছিল ভারত। ৯৮ রান করেছিলেন ওপেনার শিখর ধাওয়ান। ১১৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন অজিঙ্ক রাহানে। দ্বিতীয় ইনিংসে ৬৮০ তুলতে সক্ষম হয়েছিল হোম টিম। ১২৪ ও ১৩৭ রানের অনবদ্য ইনিংস খেলেছিলেন বিজে ওয়াটলিং ও জেমস নিশহাম। তবে ম্যাচে সবচেয়ে স্মরণীয় ইনিংস খেলেছিলেন ব্রেন্ডন ম্যাকুলাম। তাঁর ৩০২ রান রেকর্ড বুকে জায়গা পায়।
দুই টেস্টে ব্রেন্ডন ম্য়াকুলামের ব্যাট থেকে বেরোনো এই দুই ইনিংস বিশ্বের অন্যতম সেরা হিসেবে ধরা হয়।

গ্রাহাম ডাউলিং
১৯৬৮ সালে ক্রাইস্টচার্চে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে হওয়া টেস্ট ম্যাচ জিতেছিল হোম টিম। সেটাই ছিল ভারতের বিরুদ্ধে নিউজিল্যান্ডের প্রথম টেস্ট জয়। আগে ব্যাট করে প্রথম ইনিংসে ৫০২ রান করেছিল কিউয়িরা। ওপেন করতে নেমে ২৩৯ রানে অসাধারণ ইনিংস খেলেছিলেন নিউজিল্যান্ডের তৎকালীন অধিনায়ক গ্রাহাম ডাউলিং।

জেসি রাইডার
২০০৯ সালে নিউজিল্যান্ড সফরে গিয়েছিল ভারত। নেপিয়ারে দুই দলের মধ্যে দ্বিতীয় টেস্ট ম্যাচ ড্র হয়েছিল। হাই-স্কোরিং ওই ম্যাচে আগে ব্যাট করে ভারতের সামনে পাহাড়-প্রমাণ ৬১৯ রান খাড়া করেছিল নিউজিল্যান্ড। ১১৫ রান করেছিলেন ব্রেন্ডন ম্যাকুলাম। ১৫১ রান করেছিলেন রস টেলর। তবে ম্যাচের সর্বোচ্চ স্কোর এসেছিল বাঁ-হাতি জেসি রাইডারের ব্যাট থেকে। ৩২৮ বলে ২০১ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন তিনি। ম্যাচ ড্র হয়েছিল।

মহম্মদ আজহারউদ্দিন
১৯৯০ সালে অকল্যান্ডের ইডেন পার্কে মুখোমুখি হয়েছিল ভারত ও নিউজিল্য়ান্ড। স্যার রিচার্ড হ্যাডলির ৮৭ ও ইয়ান স্মিথের ১৭৩ রানের সৌজন্যে প্রথম ইনিংসে ৩৯১ তোলে কিউয়ি শিবির। জবাবে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৭১ রানে ৩ উইকেট হারায় ভারত। এরপর দিলীপ বেঙ্গসরকার ও মহম্মদ আজহারউদ্দিনের মধ্যে ১৪৪ রানের পার্টনারশিপ হয়। ২৫৯ বলে ১৯২ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন আজহার। ম্যাচ ড্র হয়েছিল।


Click it and Unblock the Notifications


















