ভারতের বিরুদ্ধে টেস্টে নিউজিল্যান্ড দলে ফিরলেন এই তারকা পেসার

চোট সারিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে কামব্যাক করতে চলেছেন নিউজিল্যান্ডের বাঁ-হাতি ফাস্ট বোলার ট্রেন্ট বোল্ট। ফিট বোল্টকে ব্ল্যাক ক্যাপদের টেস্ট শিবিরে অন্তর্ভূক্ত করা হয়েছে। কোনও অঘটন না ঘটলে ভারতের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলবেন তিনি।

কবে খেলা

কবে খেলা

২১ ফেব্রুয়ারি ওয়েলিংটনের বেসিন রিজার্ভে ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টে মুখোমুখি হচ্ছে নিউজিল্যান্ড। ক্রাইস্টচার্চে দুই দলের মধ্যে দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৯ ফেব্রুয়ারি। এর আগে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি ও তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ হয়। টি-টোয়েন্টি সিরিজে নিউজিল্যান্ডকে তাদের মাটিতে হোয়াইটওয়াশ করেন বিরাট কোহলিরা। আবার ওয়ান ডে সিরিজে ধুয়ে সাফ হয় ভারত।

টি-টোয়েন্টি ও ওয়ান ডে-তে খেলেননি বোল্ট

টি-টোয়েন্টি ও ওয়ান ডে-তে খেলেননি বোল্ট

দেশের মাটিতে ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি ও ওয়ান ডে সিরিজে চোটের কারণে খেলতে পারেননি নিউজিল্যান্ডের বাঁ-হাতি ফাস্ট বোলার ট্রেন্ট বোল্ট। তাঁর অভাব কেন উইলিয়ামসন শিবিরে অনুভূত হয়। বোল্টের পাশাপাশি চোটের কারণে কিউয়ি শিবিরে অনুপস্থিত ছিলেন ২০১৯-র বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স দেওয়া পেসার ম্যাট হেনরি ও লোকি ফার্গুসনও। ট্রেন্ট বোল্টকে ফিট ঘোষণা করা হলেও বাকি দুই ক্রিকেটারের সুস্থ হতে আরও কিছুটা সময় লাগবে বলে জানানো হয়েছে।

১৩ জনের দল ঘোষণা

১৩ জনের দল ঘোষণা

ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজের জন্য ১৩ জনের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। দলে ট্রেন্ট বোল্ট ছাড়াও বাঁ-হাতি স্পিনার আয়াজ প্যাটেলকে অন্তর্ভূক্ত করা হয়েছে। লোকি ফার্গুসনের পরিবর্তে নিউজিল্যান্ডের টেস্ট দলেও ডাক পেয়েছেন কেইল জেমিয়েসন।

নিউজিল্যান্ড দল

নিউজিল্যান্ড দল

কেন উইলিয়ামসন (অধিনায়ক), টম ব্লান্ডেল, ট্রেন্ট বোল্ট, কলিন ডে গ্রান্ডহোম, কেইল জেমিয়েসন, টম লাথাম, ডারিল মিচেল, হেনরি নিকহোলস, আয়াজ প্যাটেল, টিম সাউদি, রস টেলর, নেইল ওয়াগনের, বিজে ওয়াটলেং।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Monday, February 17, 2020, 10:53 [IST]
Other articles published on Feb 17, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+