আইপিএলের আগে প্রথম ভার্চুয়াল টিম মিটিং নিয়ে কী প্রতিক্রিয়া বিরাটের

করোনা ভাইরাসের আবহে সংযুক্ত আরব আমিরশাহীতে ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে আইপিএল। টুর্নামেন্টে অংশ নিতে আঁটোসাঁটো সুরক্ষা বলয়ে ইতিমধ্যেই আরবে পৌঁছে গিয়েছে সব দল। শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি। তার অঙ্গ হিসেবে প্রথম টিম মিটিং সেরে ফেলল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। করোনা ভাইরাসের আবহে প্রথমবার ভার্চুয়াল দলগত বৈঠকে অংশ নিয়ে কী প্রতিক্রিয়া দিলেন অধিনায়ক বিরাট কোহলি।

অভিভূত বিরাট

অভিভূত বিরাট

প্রথমবার কোনও ভার্চুয়াল টিম মিটিংয়ে অংশ নেওয়া রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক বিরাট কোহলি, এই পদ্ধতিতে অভিভূত হয়েছেন। বলেছেন, এমন বৈঠকে এর আগে তিনি কোনও প্রত্যক্ষ করেননি বলেও জানিয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক।

মাঠে নামতে ব্যাকুল বিরাট

মাঠে নামতে ব্যাকুল বিরাট

করোনা ভাইরাসের আবহে আইপিএলে অংশ নেওয়াকে চ্যালেঞ্জ হিসেবেই দেখছেন বিরাট কোহলি। একই সঙ্গে ক্রিকেটও শুরু হওয়া দরকার বলে মনে করেন আরসিবি অধিনায়ক। তাই দ্রুত মাঠে নামতে চান বিরাট। আইপিএলের অবিলম্বে প্রস্তুতিও শুরু করে দিতে চান টিম ইন্ডিয়ার অধিনায়ক।

সতীর্থদের সাবধানবাণী

সতীর্থদের সাবধানবাণী

করোনা ভাইরাসের আবহে আইপিএলে অংশ নিতে চলা সহ-ক্রিকেটারদের আগাম সতর্ক করেছেন বিরাট কোহলি। নিজেদের সুরক্ষিত দলের প্রতি সদস্যকে স্বাস্থ্য ও সুরক্ষা বিধি মেনে চলার আবেদনও করেছেন আরসিবি অধিনায়ক। কেউ নিয়ম ভাঙলে কিংবা ভুল করে ফেললে তার ফল মারাত্মক হতে পারে বলেও জানিয়েছেন বিরাট।

ভালো খেলতে বদ্ধপরিকর

ভালো খেলতে বদ্ধপরিকর

বেশ কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে আইপিএল তালিকার নিচের দিকে থাকা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবার ভালো কিছু করতে বদ্ধপরিকর। বাজিমাত করতে টিম গেমের ওপর জোর দিচ্ছেন বিরাট কোহলিরা।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Monday, August 24, 2020, 21:10 [IST]
Other articles published on Aug 24, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+