অধিনায়ক বিরাট অনেকটা সৌরভেরই মতো, দাবি দেশের প্রাক্তন সফল ফাস্ট বোলারের

টিম ইন্ডিয়ার বর্তমান অধিনায়ক বিরাট কোহলির নেতৃত্ব দানের ক্ষমতাকে কিংবদন্তি সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তুলনা করলেন ভারতের প্রাক্তন সফল ফাস্ট বোলার ভেঙ্কটেশ প্রসাদ। বর্তমান বিসিসিআই সভাপতির হাত ধরেই যে ভারতীয় ক্রিকেট স্বাবলম্বী হয়েছে, তাও জানাতে ভোলেননি প্রসাদ।

অধিনায়ক সৌরভের কেরিয়ার

অধিনায়ক সৌরভের কেরিয়ার

২০০০ সালে ম্যাচ ফিক্সিং কাণ্ডে যখন জর্জরিত ভারতীয় ক্রিকেট, তখন টিম ইন্ডিয়ার অধিনায়কত্বের দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল অনভিজ্ঞ সৌরভ গঙ্গোপাধ্যায়ের হাতে। এরপরেই ভারতীয় ক্রিকেটে বৈপ্লবিক পরিবর্তন এসেছিল। টিম ইন্ডিয়াকে ১৪৬টি ওয়ান ডে-তে নেতৃত্ব দিয়েছেন মহারাজ। ৭৬টি ম্যাচ জিতেছে ভারত। ৬৫টি ম্যাচে হার হজম করতে হয়েছে। অন্যদিকে সৌরভের নেতৃত্বে ৪৯টি টেস্ট খেলে ২১টি ম্যাচ জিতেছে ভারতীয় ক্রিকেট দল। তার মধ্যে ১১টি জয় এসেছে বিদেশের মাটিতে।

সফলতা

সফলতা

অধিনায়ক হিসেবে দেশকে ২০০২-র চ্যাম্পিয়ন্স ট্রফি ও ঐতিহাসিক ন্যাটওয়েস্ট ট্রফি উপহার দিয়েছেন মহারাজ। তরুণ টিম ইন্ডিয়াকে ২০০৩ বিশ্বকাপের ফাইনাল পর্যন্ত নিয়ে গিয়েও দুর্ধর্ষ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হার হজম করতে হয়েছিল। সেই অস্ট্রেলিয়াকেই তাদের মাটিতে টেস্ট সিরিজ ড্র করাতে বাধ্য করেছিল সৌরভ ব্রিগেড। পাকিস্তানকে তাদেরই মাটিতে টেস্ট ও ওয়ান ডে সিরিজ হারানো ভারতীয় অধিনায়কের নামও সৌরভ গঙ্গোপাধ্যায়।

বিরাট কোহলির অধিনায়কত্ব

বিরাট কোহলির অধিনায়কত্ব

এখনও পর্যন্ত ভারতীয় দলকে ৫৫টি টেস্টে নেতৃত্ব দিয়েছেন বিরাট কোহলি। ৩৩টি ম্যাচে জয় হাসিল হয়েছে। ১২টি ম্যাচ হেরেছে ভারত। বিরাটের নেতৃত্বে ৮৯টি ওয়ান ডে ম্যাচ খেলেছে ভারতীয় ক্রিকেট দল। জিতেছে ৬২টি ম্যাচ। কোহলির নেতৃত্বে টি-টোয়েন্টিতে ৩৭টির মধ্যে ২২টি ম্যাচ জিতেছে ভারত। তবে এখনও সেভাবে বড় কোনও টুর্নামেন্ট জিততে পারেনি বিরাট কোহলির টিম ইন্ডিয়া। ২০১৭-এর চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল পাকিস্তানের কাছে হেরে গিয়েছিল ভারত। ২০১৯-র বিশ্বকাপের সেমিফাইনাল থেকে ছিটকে যেতে হয়েছিল বিরাটের দলকে।

অসাধারণ সৌরভ

অসাধারণ সৌরভ

সৌরভ গঙ্গোপাধ্যায়কে সহজাত নেতা বলে আখ্যা দিয়েছেন দেশের প্রাক্তন সফল ফাস্ট বোলার ভেঙ্কটেশ প্রসাদ। তাঁর কথায়, সৌরভ ভারতীয় ক্রিকেটকে যে অবস্থা থেকে টেনে তুলে সাফল্যের মুখ দেখিয়েছিলেন, তা এক কথায় অসাধারণ। মহারাজের ম্যান ম্যানেজমেন্ট ক্ষমতা দুর্দান্ত ছিল বলেও জানিয়েছেন ভারতের প্রাক্তন তারকা। প্রসাদের বক্তব্য, যখন সৌরভকে অধিনায়ক করা হয়েছিল, তখন দলে সচিন তেন্ডুলকর, জাভাগাল শ্রীনাথ, রাহুল দ্রাবিড়, অনিল কুম্বলে, ভিভিএস লক্ষ্মণ এবং তাঁর মতো অভিজ্ঞ ক্রিকেটারে পরিপূর্ণ ছিল। বিসিসিআই সভাপতি সবার সঙ্গে সুন্দরভাবে মানিয়ে নিতে পেরেছিলেন বলে দাবি ভেঙ্কটেশ প্রসাদের। ড্রেসিংরুমের পরিবেশও ছিল মনোরম। তাই ক্রিকেটাররা সেরাটা দিতে পেরেছিলেন বলেও দাবি দেশের প্রাক্তন ফাস্ট বোলারের। টিম ইন্ডিয়ার বর্তমান অধিনায়ক বিরাট কোহলি রাজত্বেও ড্রেসিংরুমে একই রকম পরিবেশ বিরাজ করে বলে জানিয়েছেন ভেঙ্কটেশ প্রসাদ।

যুবশক্তি

যুবশক্তি

অভিজ্ঞ ক্রিকেটার থাকা সত্ত্বেও দলে যুবরাজ সিং, বীরেন্দ্র শেহওয়াগ, হরভজন সিং, জাহির খান, আশিস নেহরা, মহম্মদ কাইফের মতো তরুণ ক্রিকেটারদের নিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায় দলে যে সামঞ্জস্য এনেছিলেন, তাকে অসাধারণ বলে জানিয়েছেন ভেঙ্কটেশ প্রসাদ। বলেছেন, দূরদর্শী মহারাজের নির্বাচিত সেই তরুণ ক্রিকেটাররাই ভারতীয় ক্রিকেটকে অন্য উচ্চতায় পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন। টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলির মধ্যেও সেই দূরদর্শীতা দেখতে পান ভেঙ্কটেশ প্রসাদ।

আবেগ

আবেগ

ভেঙ্কটেশ প্রসাদের কথায়, দুই কিংবা তিনটি বিক্ষিপ্ত ঘটনা (লর্ডসে জার্সি ওড়ানো) ছাড়া মাঠে নিজের আবেগকে কখনও মাত্রা ছাড়াতে দেননি সৌরভ গঙ্গোপাধ্যায়। বিরাট কোহলি আগ্রাসী হলেও নিজেকে নিয়ন্ত্রণ করতে জানেন বলে দাবি প্রসাদের। তাই দুই তারকাই অধিনায়ক হিসেবে সফল বলে মনে করেন ভারতের প্রাক্তন ফাস্ট বোলার।

আইপিএলে 'কালু' বিতর্কে ক্যারিবিয়ান কিংবদন্তিকে পাশে পেলেন ড্যারেন স্যামি

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Wednesday, June 10, 2020, 16:50 [IST]
Other articles published on Jun 10, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+