
ভারতের হার
হ্যামিলটনের প্রথম ওয়ান ডে ম্যাচে আগে ব্যাট করে পাহাড় প্রমাণ ৩৪৭ রান তোলে ভারত। দ্বিতীয় ইনিংসে সেই পাহাড় টপকে যায় নিউজিল্যান্ড। ১১ বল বাকি থাকতেই ম্যাচ জিতে যায় কিউয়ি শিবির।

দুর্দান্ত টেলর ও লাথাম
অভিজ্ঞ রস টেলরের দুর্দান্ত শতরানের সৌজন্যে ভারতের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজে ১-০ ফলে এগিয়ে গেল নিউজিল্যান্ড। ৮৪ বলে ১০৯ রান করা টেলরকে যোগ্য সঙ্গত দেন নিউজিল্যান্ডের স্ট্যান্ড-ইন-অধিনায়ক টম লাথাম। ৪৮ বলে ৬৯ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি।

বিরাটের প্রশংসা
হ্যামিলটনের ওয়ান ডে-তে নিউজিল্যান্ড অনবদ্য পারফরম্যান্স করেছে বলে জানিয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি। ৩৪৭ রান জয়ের জন্য যথেষ্ট হলেও রস টেলর ও টম লাথাম অসাধ্য সাধন করেছেন বলে দাবি ভারত অধিনায়কের। তাছাড়া প্রতিপক্ষ তাঁদের থেকে ভালো খেলেছে বলেও বিশ্বাস করেন বিরাট।

ভুল সংশোধন
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে এখনও দুটি ম্যাচ বাকি। দুর্দান্ত ছন্দে রয়েছেন ভারতীয় ব্যাটসম্যানরা। বোলাররা ছন্দে ফিরলে দল ঘুরে দাঁড়াবে বলেই বিশ্বাস করেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি। হ্যামিলটনে হওয়া ভুল থেকে তাঁরা শিক্ষা নেবেন বলেও জানিয়েছেন ভিকে।


Click it and Unblock the Notifications


















