জাহির-সাগরিকার এনগেজমেন্ট নিয়ে মজার টুইট একাল-সেকালের ক্রিকেটারদের, তবে ছক্কা হাঁকালেন সহবাগ!

মুম্বই, ২৫ এপ্রিল : আইপিএলের মরশুমে খেলা নয়, বরং অন্য কারণে আপাতত খবরে চলে এসেছেন দিল্লি ডেয়ারডেভিলসের অধিনায়ক জাহির খান। সোমবার রাতে টুইটারে একটি ছবি পোস্ট করে অভিনেত্রী সাগরিকা ঘাটগের সঙ্গে নিজের এনগেজমেন্টের খবর ঘোষণা করেন জাহির।

যুবরাজ সিং ও হেজল কিচের বিয়ের পর পরই জাহির ও সাগরিকার সম্পর্ক নিয়ে জোর জল্পনা শুরু হয়। দুজনকে একাধিকবার বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে দেখা গিয়েছিল। যদিও সেসময় কিছু না বললেও অবশেষে নিজের ছবি দিয়ে সম্পর্কের ঘোষণা করে দিলেন জাহির খান।

এই ঘোষণার সঙ্গে সঙ্গেই জাহিরভক্তরা টুইটারে একের পর এক শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দেন টুইটার ওয়াল। জাহির-সাগরিকাকে শুভেচ্ছাবার্তা দেওয়ার ক্ষেত্রে পিছিয়ে নেই ক্রিকেট দুনিয়ার একাল-সেকালের রথি-মহিরথিরা। কিন্তু তাদের মাঝেও ছক্কা হাঁকালেন বীরেন্দ্র সহবাগ।

বীরেন্দ্র সহবাগের টুইট, "অভিনন্দন জাহির খান, হকি দিয়ে ক্লিন বোল্ড।"

জাহির খানকে শুভেচ্ছা জানাতে আর কোনও ক্রিকেটার কী টুইট করলেন দেখে নিন একঝলকে।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Tuesday, April 25, 2017, 17:03 [IST]
Other articles published on Apr 25, 2017
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+